© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

‘বাংলাদেশ ভালো খেলেছে’,হারের পরও আশাবাদী আসিফ মাহমুদ

শেয়ার করুন:
‘বাংলাদেশ ভালো খেলেছে’,হারের পরও আশাবাদী আসিফ মাহমুদ

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১২:০০ এএম | ১১ জুন, ২০২৫
প্রত্যাবর্তনের গল্প লিখতে হলে দারুণ কিছু করতে হতো বাংলাদেশকে। ঢাকা জাতীয় স্টেডিয়ামে আজ তা করতে পারেননি হামজা চৌধুরী ও শমিত শোমরা।

ফল ঘরের মাঠে এএফসি এশিয়ান কাপ বাছাই পর্বের ম্যাচে সিঙ্গাপুরের বিপক্ষে ২-১ ব্যধানের হার। একই ব্যবধানে সর্বশেষ দেখাতেও হেরেছিল বাংলাদেশ।

আজকের হারটা অবশ্য না-ও হতে পারত। যদি ম্যাচের একদম শেষ মুহূর্তে তারিক কাজীর নেওয়া হেডটা বারে না লাগত। বাংলাদেশি ডিফেন্ডারের হেডটা এক ইঞ্চি নিচে লাগলে জালে জড়াতে পারত।
এদিকে হারের পর প্রতিক্রিয়া জানিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ।

নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে বাংলাদেশ দলের খেলায় সন্তোষ প্রকাশ করে তিনি লিখেছেন, ‘বাংলাদেশ ভালো খেলেছে।’

এফপি/ টিএ

মন্তব্য করুন