© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

বঙ্গভবনের সিংহ পুকুরে মাছের পোনা অবমুক্ত করলেন রাষ্ট্রপতি

শেয়ার করুন:
বঙ্গভবনের সিংহ পুকুরে মাছের পোনা অবমুক্ত করলেন রাষ্ট্রপতি

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০২:২২ পিএম | ২৪ সেপ্টেম্বর, ২০২৬
বঙ্গভবনের সিংহ পুকুরে রুই জাতীয় মাছের পোনা অবমুক্ত করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকালে এসব মাছের পোনা অবমুক্ত করেন তিনি। রাষ্ট্রপতির প্রেস উইং থেকে এ তথ্য জানানো হয়।

‘রুপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে মৎস্য অধিদপ্তর, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে রুই (১৬০ কেজি), কাতলা (১২০ কেজি) মৃগেল (৮০ কেজি), কালিবাউস (৪০ কেজি) মাছের ৪০০ কেজি পোনা অবমুক্ত করা হয়।

কর্মসূচিতে রাষ্ট্রপতির সামরিক সচিব, জন বিভাগের সচিব, প্রেস সচিব, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব, মৎস্য অধিদপ্তরের মহাপরিচালকসহ বঙ্গভবন ও মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মাছের পোনা অবমুক্তকরণ শেষে বঙ্গভবন জামে মসজিদের পেশ ইমাম দেশ ও জাতির উন্নতি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে মোনাজাত পরিচালনা করেন।

এসএন 

মন্তব্য করুন