© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

১০০% চেষ্টা ছিলো, কপাল আমাদের এমনিতেই একটু খারাপ হোক ক্রিকেট হোক ফুটবল: কাফি

শেয়ার করুন:
১০০% চেষ্টা ছিলো, কপাল আমাদের এমনিতেই একটু খারাপ হোক ক্রিকেট হোক ফুটবল: কাফি

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৩:০২ এএম | ১১ জুন, ২০২৫

<div style="text-align: justify; ">এশিয়ান কাপ বাছাইপর্বের ম্যাচে সিঙ্গাপুরের কাছে ২-১ গোলে হেরে...

এশিয়ান কাপ বাছাইপর্বের ম্যাচে সিঙ্গাপুরের কাছে ২-১ গোলে হেরে হতাশ করেছে বাংলাদেশ। ঢাকার জাতীয় স্টেডিয়ামে হাজারো ফুটবলপ্রেমীর উপস্থিতিতে এবং কোটি দর্শকের টিভি পর্দায় চোখ রাখার পরও শেষ পর্যন্ত জয়ের দেখা পায়নি লাল-সবুজের দল। তবে ম্যাচের দ্বিতীয়ার্ধে বাংলাদেশের লড়াকু পারফরম্যান্স সমর্থকদের মনে কিছুটা হলেও আশা জাগিয়েছে।

একসময় দেশের ফুটবল নিয়ে দর্শকদের মধ্যে যে উন্মাদনা ছিল, তা ক্রমাগত অবনতির কারণে অনেকটাই কমে গিয়েছিল। কিন্তু সাম্প্রতিক সময়ে সেই চিত্র কিছুটা বদলাতে শুরু করেছে। বিশেষ করে, ৬৭ মিনিটে হামজার পাস থেকে রাকিবের করা গোলটি বাংলাদেশ দলকে নতুন আত্মবিশ্বাস এনে দেয়। শেষ ২০ মিনিটে সামিত-ফাহমিদুলরা বল সিঙ্গাপুরের অর্ধে রেখে বারবার আক্রমণে যাওয়ার চেষ্টা করেন। বেশ কিছু দুর্দান্ত সুযোগ তৈরি করেও কাঙ্ক্ষিত গোল না পেলেও, খেলোয়াড়দের শেষ মুহূর্ত পর্যন্ত হার না মানা প্রচেষ্টা দর্শকদের মন জয় করেছে। মাঠ ছাড়ার সময় দর্শকরা খেলোয়াড়দের অভিবাদন জানিয়েছেন এবং তাদের চোখে ছিল ফুটবলের সোনালী দিনে ফেরার স্বপ্ন।

বাংলাদেশ ফুটবলের এই হার নিয়ে জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর নুরুজ্জামান কাফিও নিজের প্রতিক্রিয়া জানিয়েছেন। তিনি তার ফেসবুক পোস্টে লেখেন, "আমাদের ভাইদের ১০০% চেষ্টা ছিলো। কপাল আমাদের এমনিতেই একটু খারাপ হোক ক্রিকেট হোক ফুটবল। সামনে আরও ভালো করবে বাংলাদেশ ফুটবল।"

পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলার বাসিন্দা কাফি ২০১৯ সাল থেকে ভিডিও কনটেন্ট তৈরি করে আসছেন। তিনি মূলত বরিশালের আঞ্চলিক ভাষায় হাস্যরসের মাধ্যমে দেশের সংকটময় পরিস্থিতি, দুর্নীতি এবং নানা অসংগতির প্রতিবাদ জানিয়ে ভিডিও তৈরি করে থাকেন।

এফপি/ টিএ 

মন্তব্য করুন