দ. আফ্রিকায় ভয়াবহ বন্যার পানিতে ভেসে গেল শিক্ষার্থীদের বহনকারী স্কুলবাস

দক্ষিণ আফ্রিকায় টানা ভারী বৃষ্টিপাত, তুষারপাত ও ঝোড়ো হাওয়ার কারণে ভয়াবহ বন্যা দেখা দিয়েছে। এতে দেশটির ইস্টার্ন কেপ প্রদেশে একটি স্কুলবাস ভেসে গেছে বলে জানিয়েছে স্থানীয় সরকার।

অবশ্য বাসটিতে ঠিক কতজন শিশু ছিল, তা নিশ্চিত হওয়া যায়নি। তবে এখন পর্যন্ত তিনজন শিশুকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে। মঙ্গলবার (১০ জুন) রাতে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

ইস্টার্ন কেপ প্রদেশ সরকারের মুখপাত্র খুসেলও রানতজিয়ে বিবিসিকে জানান, রাত নেমে যাওয়ায় উদ্ধার অভিযান সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। বুধবার সকালে আবার তল্লাশি শুরু হবে।

এদিকে ইস্টার্ন কেপের ওআর টাম্বো জেলায় আরেকটি ঘটনায় বন্যার পানিতে ভেসে যাওয়া সাতজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাকৃতিক এই দুর্যোগে সড়ক দুর্ঘটনায় আরও পাঁচজন প্রাণ হারিয়েছেন। ভয়াবহ ঝড় ও বৃষ্টির কারণে এখন পর্যন্ত প্রায় পাঁচ লাখ বাড়িঘরে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে।

বিবিসি বলচে, চলমান দুর্যোগে দক্ষিণ আফ্রিকার পূর্ব উপকূলবর্তী ইস্টার্ন কেপ ও কওয়াজুলু-নাটাল প্রদেশ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। ইস্টার্ন কেপ হলো বর্ণবৈষম্যবিরোধী কিংবদন্তি নেতা নেলসন ম্যান্ডেলার জন্মস্থান।

খারাপ আবহাওয়ার কারণে প্রাণহানি এড়াতে দুটি প্রদেশের গুরুত্বপূর্ণ কিছু সড়ক বন্ধ করে দেওয়া হয়েছে। ইস্টার্ন কেপের প্রিমিয়ার অস্কার মাবুইয়ানে এক বিবৃতিতে বলেন, “এটি প্রকৃতির ধ্বংসাত্মক শক্তির একটি করুণ উদাহরণ। আমরা জনগণকে বন্যাপ্রবণ এলাকায় অতিরিক্ত সতর্ক থাকার আহ্বান জানাই।”

তিনি জানান, ইস্ট লন্ডন উপকূলীয় শহরের কাছে একটি মিনিবাস উল্টে গিয়ে পাঁচজন নিহত হয়েছেন। চালক জানিয়েছেন, একটি গাছ উপড়ে সড়কে পড়েছিল, সেটি এড়িয়ে যাওয়ার চেষ্টা করতে গিয়ে তিনি নিয়ন্ত্রণ হারান। এই দুর্ঘটনায় আরও দুজন আহত হয়েছেন।

দেশটির রাষ্ট্রীয় বিদ্যুৎ কোম্পানি এসকম জানায়, ইস্টার্ন কেপের ১৪টি শহর ও গ্রামের প্রায় ৩ লাখ বাড়িতে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়েছে। কওয়াজুলু-নাটালের ২৪টি এলাকায় আরও প্রায় ১ লাখ ৯৬ হাজার বাড়ি বিদ্যুৎহীন হয়ে পড়েছে।

কওয়াজুলু-নাটালের পরিবহনমন্ত্রী সিবোনিসো ডুমা জানান, প্রচণ্ড তুষারপাতের কারণে সড়কে ট্রাকগুলো আটকে পড়েছে এবং ব্যাপক যানজট সৃষ্টি হয়েছে। তিনি আরও জানান, কিছু সড়কে তুষার ৩০ সেন্টিমিটার (১২ ইঞ্চি) পর্যন্ত জমে গেছে। সেসব সড়ক পরিষ্কারে গ্রেডার মেশিন ব্যবহার করা হচ্ছে।

আবহাওয়াবিদ লেলোহোনোলো থোবেলা সতর্ক করেছেন, উপকূলীয় এলাকায় প্রবল ঝোড়ো হাওয়া এবং বিশাল ঢেউয়ের কারণে সমুদ্রে জাহাজ চলাচল কঠিন হয়ে পড়েছে।
উল্লেখ্য, দক্ষিণ আফ্রিকায় জুন থেকে আগস্ট মাস পর্যন্ত শীতকাল থাকে, এ সময় তাপমাত্রা প্রায়ই হিমাঙ্কের নিচে নেমে যায়। এই সময়টায় বরাবরই তুষারপাত ও বন্যা হয়ে থাকে, তবে জলবায়ু পরিবর্তনের প্রভাবে এখন বৃষ্টিপাত আরও তীব্র ও বিপজ্জনক হয়ে উঠছে।

এর আগে গত ৩০ এপ্রিল থেকে ২ মের মধ্যে আকস্মিক বন্যা ও নদীর পানি উপচে পড়ায় প্রায় ৪ হাজার ৫০০ ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয় এবং অন্তত ১৮ জন আহত হন।


পিএ/টিকে 

Share this news on:

সর্বশেষ

img
ন্যায়ের গল্পে নিয়ে ফিরছে ‘মারদানি থ্রি’ Jan 13, 2026
ইরানের আলোচনা প্রস্তাবের মধ্যেই হামলার হুমকি ট্রাম্পের Jan 13, 2026
বিক্ষোভকে পরিকল্পিতভাবে সহিংস করা হয়েছে: আরাগচি Jan 13, 2026
img
'হরি হারা ভীরা মাল্লু' ও 'দ্য রাজা সাহাব' এর ব্যর্থতায় হতাশ নিধি আগারওয়াল Jan 13, 2026
১০ মিনিটে গোটা বিশ্বের সারাদিনের সর্বশেষ আলোচিত সব খবর Jan 13, 2026
আমি ৪ বার মন্ত্রী ছিলাম, মেয়রও হয়েছি—মোটামুটি অভিজ্ঞতা নিয়েছি Jan 13, 2026
img
নির্ধারিত সময়ের আগেই আসছে রানি মুখার্জির ‘মারদানি থ্রি’ Jan 13, 2026
img

ছন্দা বিনতে সুলতান

‘সংসার টেকেনি বলে তাহসান-মিথিলা ও রোজাকে খারাপ ভাবা ঠিক নয়’ Jan 13, 2026
বিএনপিকে ক্ষমতায় চায় ৩৪.৭ শতাংশ ভোটার, জামায়াতকে ৩৩.৬ Jan 13, 2026
'আমার মত এই গেটাপের যারা আছি আমরা কিন্তু এভারেজ ম্যাচ ফিমেল না' Jan 13, 2026
অভিনয়ে ৩০ বছর পূর্তিতে ভক্তদের উদ্দেশে আবেগঘন খোলা চিঠি রানি মুখার্জির Jan 13, 2026
চট্টগ্রাম-সিলেটকে নিয়ে কোয়ালিফায়ারে উঠল রাজশাহী Jan 13, 2026
img
২ হাজার দশকের শুরুতে বলিউডে হৃতিক রোশানের উত্থানের স্বর্ণযুগ Jan 13, 2026
img
মিয়ানমার রোহিঙ্গাদের জীবন দুঃস্বপ্নে পরিণত করেছে: আন্তর্জাতিক আদালতে গাম্বিয়া Jan 13, 2026
img
ইরানে সামরিক হামলার বিষয়টি এখনো বিবেচনায় রেখেছে ট্রাম্প প্রশাসন Jan 13, 2026
img
তিন বছর পর ফিরছে ভেঙে যাওয়া সেই জুটি Jan 13, 2026
img
শীতে ত্বক শুষ্ক-জেল্লাহীন, প্রাণ ফেরানোর কৌশল শেখালেন মাধুরী Jan 13, 2026
img
সামরিক পদক্ষেপের আগে ইরানের সঙ্গে আলোচনায় জোর দিচ্ছেন জেডি ভ্যান্স Jan 13, 2026
img
বড়দের মঞ্চে ১৬ বছরের অভিনেতার বাজিমাত! Jan 13, 2026
img
সংগীতশিল্পী ফরিদা পারভীনের স্থগিত হওয়া জন্মদিনের অনুষ্ঠান আজ Jan 13, 2026