© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

মিডিয়া ছাড়ার ইঙ্গিত মিষ্টি জান্নাতের, পিএইচডি করার পরিকল্পনা

শেয়ার করুন:
মিডিয়া ছাড়ার ইঙ্গিত মিষ্টি জান্নাতের, পিএইচডি করার পরিকল্পনা

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৫:৫৩ পিএম | ১১ জুন, ২০২৫
বাংলাদেশি মডেল ও অভিনেত্রী মিষ্টি জান্নাত সামাজিক যোগাযোগমাধ্যমে মিডিয়া থেকে সরে দাঁড়ানোর ইঙ্গিত দিয়েছেন। গতকাল মঙ্গলবার (১০ জুন) নিজের ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টে তিনি লেখেন, "কেউ একজন প্রিয় মানুষ বলেছে মিডিয়া ছেড়ে দিতে, তাহলে তাই হোক। ভালো থাকবেনা সবাই। পিএইচডি এর প্লান চলছে।"

এই পোস্টের মাধ্যমে তিনি তার ক্যারিয়ার পরিবর্তনের ইচ্ছা প্রকাশ করেছেন বলে ধারণা করা হচ্ছে। একইসঙ্গে তিনি উচ্চতর শিক্ষার দিকে মনোযোগ দিতে চান বলে জানান।

উল্লেখ্য, মিষ্টি জান্নাত বাংলাদেশি চলচ্চিত্র ও মডেলিং জগতে একাধিক কাজের মাধ্যমে পরিচিতি লাভ করেছেন। পাশাপাশি ব্যক্তিগত জীবনেও তিনি মাঝেমধ্যেই খবরের শিরোনাম হয়েছেন।

তবে হঠাৎ এমন সিদ্ধান্তের পেছনে প্রকৃত কারণ কী—তা এখনও বিস্তারিতভাবে জানা যায়নি। তার এই ঘোষণার পর থেকে ভক্ত ও অনুসারীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে।

বর্তমানে মিষ্টি জান্নাত কোন বিষয়ে পিএইচডি করতে যাচ্ছেন কিংবা কোন প্রতিষ্ঠানে তা করবেন—সে সম্পর্কেও বিস্তারিত কিছু জানাননি। তবে তার এই পোস্ট ইঙ্গিত দিচ্ছে যে তিনি মিডিয়া থেকে বিরতি নিয়ে একাডেমিক ক্যারিয়ারে মনোযোগ দিতে চান।

টিকে/এসএন

মন্তব্য করুন