পলির সঙ্গে শেষ কথা আর বলা হলো না তানিন সুবহার
ছবি: সংগৃহীত
০৬:৫৪ পিএম | ১১ জুন, ২০২৫
চিত্রনায়িকা পলিকে কিছু বলতে চেয়েছিলেন তানিন সুবহা। কিন্তু সেই পরে বলাটা আর হয়ে উঠল না। না ফেরার দেশে চলে গেলেন তানিন। ঢাকাই চলচ্চিত্র অভিনেত্রী তানিন সুবহা মারা গেছেন।
মঙ্গলবার সন্ধ্যা ৭টা ৫৭ মিনিটে তার লাইফ সাপোর্ট খুলে দেওয়া হয়েছে। গত ২ জুন হঠাৎ অসুস্থ হয়ে পড়লে ধানমণ্ডির একটি বেসরকারি হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) লাইফ সাপোর্টে রাখা হয় চিত্রনায়িকা তানিন সুবহাকে।
তানিন সুবহার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে ঢাকাই চলচ্চিত্র ইন্ডাস্ট্রিতে। শোক প্রকাশ করতে গিয়েই ঢাকাই চলচ্চিত্রের আরেক নায়িকা পলি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি মেসেঞ্জারের স্ক্রিনশট শেয়ার করেছেন।
যেখানে দেখা যাচ্ছে তানিন সুবহা পলিকে নক দিয়েছেন কিছু বলার জন্য। পলি জানতে চান যে, তানিন তাকে কী বলতে চান। কিন্তু তানিন জানান পরে বলবেন, কিন্তু সেই পরেটা হয়ে উঠল না। ঘটনার এক মাস পর না ফেরার দেশে চলে গেলেন অভিনেত্রী।

পলি লিখেছেন , ‘তানিন আমাকে কিছু বলতে চেয়েছিল, কিন্তু সেই সুযোগ হলো না। তানিন তোমাকে সত্যি খুব মিস করব। তুমি লক্ষ্মী একটা মেয়ে ছিলে। আমি দেশের মানুষদের কাছে তানিনের রুহের মাগফিরাত কামনা করছি। আল্লাহ তানিনকে জান্নাতবাসী করুন আমিন।’
লাইফ সাপোর্টে থাকা অবস্থায় গত কয়েক দিনে শারীরিক অবস্থার কোনো উন্নতি হয়নি। বরং শারীরিক অবস্থার অবনতি হয়েছে। আগেই তাকে ‘ক্লিনিক্যালি ডেড’ ঘোষণা করেন চিকিৎসকেরা। লাইফ সাপোর্ট খুলে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছিল। গতকাল তার লাইফ সাপোর্ট খুলে নেওয়া হয়।
কেএন/এসএন