© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

সাদামাটা লুকেই নজর কাড়লেন রুনা খান

শেয়ার করুন:
সাদামাটা লুকেই নজর কাড়লেন রুনা খান

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৯:১৯ পিএম | ১১ জুন, ২০২৫
বুধবার (১১ জুন) নিজের ফেসবুক প্রোফাইলে একগুচ্ছ ছবি শেয়ার করেছেন রুনা খান। ছবিগুলোতে দেখা যাচ্ছে, যুক্তরাষ্ট্রের হাডসন নদীর পাড়ে একটি শর্ট প্যান্ট ও টি-শার্টে দাঁড়িয়ে আছেন অভিনেত্রী।



হাস্যেজ্জল রুনা সাধারণ লুকেই নজর কেড়েছেন ভক্তদের। ছবিতে তার আবেদনময়ী মেজাজও ফুটে উঠছিল। যা দেখে ভক্তরাও প্রশংসা করেছেন।



সবশেষ ঈদে মুক্তি পেয়েছে অমিতাভ রেজার ওয়েব সিরিজ ‘বোহেমিয়ান ঘোড়া’, যেখানে রুনা খানের অভিনয় বেশ প্রশংসা কুড়িয়েছে। এছাড়া ওয়েব সিরিজ ‘পাপ কাহিনী’ ও সিনেমা ‘নীলপদ্ম’তেও দেখো মিলেছে তার। 

টিকে/এসএন

মন্তব্য করুন