© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

অতিরিক্ত ওজনকে জয় করে বলিউডে ফিরলেন ফারদিন, জানালেন ওজন কমানোর গল্প

শেয়ার করুন:
অতিরিক্ত ওজনকে জয় করে বলিউডে ফিরলেন ফারদিন, জানালেন ওজন কমানোর গল্প

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১০:১৪ এএম | ১২ জুন, ২০২৫
অবসাদ এবং মদ্যপানের কারণে এক সময় প্রচারের আলো থেকে দূরে সরে গিয়েছিলেন অভিনেতা ফরদিন খান। বিরতির পর প্রত্যাবর্তন করেছেন তিনি। নতুন জীবনের প্রতিটি মুহূর্ত উপভোগ করেছেন তিনি।

এক সময়ে তাঁর ওজন ছিল ১০০ কেজি। মদ্যপানে আসক্তির কারণে শরীরে জমেছিল মেদের পাহাড়। কিন্তু জীবনের দ্বিতীয় পর্বে ঘুরে দাঁড়িয়েছেন ফরদিন খান। প্রায় ২৫ কেজি ওজন কমিয়েছেন অভিনেতা। সমাজমাধ্যমে ফারদিনের নতুন লুক নিত্যদিন ভাইরাল হচ্ছে। কিন্তু কী ভাবে এই অসাধ্যসাধন করলেন তিনি?

সম্প্রতি, একটি সাক্ষাৎকারে জীবনের কঠিন সময় নিয়ে মুখ খুলেছেন ফারদিন। অভিনেতা বলেন, ‘‘১০০ কেজি ওজন হয়ে গিয়েছিল। মদ্যপানের কারণে মেদ জমেছিল।’’ সেখান থেকে অভিনেতার ওজন এখন ৭৮ কেজি।

ফারদিন জানিয়েছেন, অতিমারির সময়ে মদ্যপান তাঁর জীবনে প্রভাব বিস্তার করতে শুরু করে। অভিনেতার কথায়, ‘‘মনে হত, আমার ৬০ বছর বয়স। তার পর এক দিনে মদ্যপান ত্যাগ করলাম।’’ ফারদিন জানিয়েছেন, মদ্যপান ত্যাগের জন্য তিনি পেশাদারদের সাহায্য নিয়েছিলেন।

মদ্যপান ত্যাগ করার পর নিজের ফিটনেসের উপরে মন দেন ফারদিন। তাঁর কথায়, ‘‘মদ্যপান থেকে আমি আর নতুন কিছু পাইনি।’’ রোগা হওয়ার পর নিজেকে নতুন ভাবে আবিষ্কার করেছেন ফারদিন। নতুন ভাবে ছবিতে ফিরেছেন তিনি। ফারদিনের কথায়, ‘‘এখন নিজেকে আরও বেশি কনফিডেন্ট মনে হয়।’’ একই সঙ্গে অভিনেতা জানিয়েছেন, সুস্থ জীবনে প্রবেশ করার পর জীবনের প্রতি দৃষ্টিভঙ্গী বদলে গিয়েছে তাঁর।


পিএ/টিকে

মন্তব্য করুন