© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

প্রযোজক হিসেবে অজয়ের সঙ্গে কাজ করা সহজ কথা নয়, জানালেন কাজল

শেয়ার করুন:
প্রযোজক হিসেবে অজয়ের সঙ্গে কাজ করা সহজ কথা নয়, জানালেন কাজল

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৬:০৮ পিএম | ১২ জুন, ২০২৫
বলিউডে সম্পর্ক এবং বিয়ে নিয়ে হাজার জল্পনার চলতেই থাকে। সেই ভিড়ে এই তারকা দম্পতিকে নিয়ে গুজব বা চর্চাও নেই তেমন। অজয়কে বিয়ে করে ঘরকন্না করবেন বলে ক্য়ারিয়ারের মধ্যগগনে থেকেও সব ছেড়ে দেন তনুজা-কন্যা। দেখতে দেখতে দাম্পত্যের ২৫ বছর পার করলেন তাঁরা। দুই ছেলেমেয়ে নিয়ে সুখের সংসার তাঁদের। কাজল বিভিন্ন সাক্ষাৎকারে অজয়ের সঙ্গে প্রেমের অধ্যায় থেকে দাম্পত্য জীবনের খুঁটিনাটি প্রকাশ্যে এনেছেন। তুলনায় মিতভাষী অজয় ব্যক্তিগত জীবন নিয়ে কখনওই সে ভাবে কথা বলেননি। এ বার স্বামীর নামে নিন্দা করলেন কাজল!



সদ্য ‘মা’ ছবির শুটিং শেষ করেছেন অভিনেত্রী। এই ছবিতে মুখ্য চরিত্রে তিনি, প্রযোজক অজয় দেবগন। ছবির প্রথম ঝলক যে দিন প্রকাশ্যে এল, সেই অনুষ্ঠানে স্বামীর সঙ্গে হাজির হন তিনি। যদিও সে দিনের অনুষ্ঠানে কাজল ও অজয়ের একটি ভিডিয়ো ভাইরাল হয়। দেখা যায় অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে রয়েছেন অজয়। খানিক ভয় মিশ্রিত চোখে স্বামীর দিকে তাকাচ্ছেন কাজল। সে দিনের ভিডিয়ো নিয়ে মুখ খোলেননি অভিনেত্রী। 

কাজল বলেন, ‘‘প্রযোজক হিসেবে অজয়ের সঙ্গে কাজ করা সহজ কথা নয়। আমাকে মারাত্মক জ্বালিয়েছে শুটিং চলাকালীন। খুব বিরক্ত হয়েছি।’’

কেএন/এসএন


মন্তব্য করুন