© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

যৌথ বাহিনীর অভিযানে এক সপ্তাহে আটক ২৭১ জন

শেয়ার করুন:
যৌথ বাহিনীর অভিযানে এক সপ্তাহে আটক ২৭১ জন

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৫:৩৯ এএম | ১৩ জুন, ২০২৫

<div style="text-align: justify; ">যৌথ বাহিনীর অভিযানে গত এক সপ্তাহে (৫-১২ জুন) সারাদেশে ২৭১ জনকে আ

যৌথ বাহিনীর অভিযানে গত এক সপ্তাহে (৫-১২ জুন) সারাদেশে ২৭১ জনকে আটক করা হয়েছে। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সেনাবাহিনীর বিভিন্ন পদাতিক ডিভিশন ও স্বতন্ত্র ব্রিগেডের অধীনস্থ ইউনিটসমূহ এবং অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বয়ে রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় এই যৌথ অভিযান পরিচালনা করা হয়।

আটককৃতদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

আটককৃতদের মধ্যে চিহ্নিত সন্ত্রাসী, অবৈধ অস্ত্রধারী, চোরাকারবারি, কিশোর গ্যাং সদস্য, চাঁদাবাজ, মাদক ব্যবসায়ী এবং মাদকাসক্ত অপরাধী রয়েছে।

আটককৃতদের নিকট থেকে ১৫টি অবৈধ আগ্নেয়াস্ত্র, ৯১টি বিভিন্ন ধরনের গোলাবারুদ, ১৮ রাউন্ড শর্টগান কার্তুজ, ২১ রাউন্ড খালি কার্তুজ, ৩৮টি ককটেল বোমা, বিভিন্ন মাদকদ্রব্য, সন্ত্রাসী কাজে ব্যবহৃত বিভিন্ন প্রকার দেশীয় অস্ত্র, মোটরসাইকেল, মোবাইল ফোন ও নগদ অর্থ উদ্ধার করা হয়।

এফপি/টিএ

মন্তব্য করুন