© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

কমল-সূরিয়া একসঙ্গে বড় পর্দায়, অপেক্ষা শুধু ঘোষণার

শেয়ার করুন:
কমল-সূরিয়া একসঙ্গে বড় পর্দায়, অপেক্ষা শুধু ঘোষণার

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১১:১৩ এএম | ১৩ জুন, ২০২৫
‘ভিক্রম’-এর বিশাল সাফল্যের পর আর থামছেন না কমল হাসান। ‘থাগ লাইফ’ ঘিরে হাইপ এখনো শেষ না হলেও, ইতিমধ্যেই নজর দিয়েছেন নতুন মেগা প্রজেক্টের দিকে। ইন্ডাস্ট্রির গুঞ্জন বলছে—রাজকমল ফিল্ম ইন্টারন্যাশনালের পরবর্তী বড় বাজেটের ছবিতে মুখ্য চরিত্রে দেখা যেতে পারে দক্ষিণী সুপারস্টার সূরিয়াকে।

পরিচালনায় থাকবেন ইউ অরুণ কুমার—যিনি ‘চিত্তা’ এবং ‘বীর ধীর সূরন’-এর মতো আবেগঘন ও চিন্তাশীল সিনেমার জন্য পরিচিত। এটি হবে অরুণ কুমারের সঙ্গে কমল হাসানের প্রথম কাজ। একইসঙ্গে এই পরিচালকের সঙ্গে সূরিয়ারও প্রথম কোনো পূর্ণাঙ্গ প্রজেক্ট হতে পারে। এর আগে দুজন একই সিনেমায় থাকলেও তা ক্যামিও বা সাময়িক উপস্থিতি ছাড়া কিছু নয়।

সূত্র বলছে, সূরিয়া বর্তমানে ব্যস্ত ‘সূরিয়া ৪৫’ এবং ‘সূরিয়া ৪৬’ ছবির কাজে। তবুও রাজকমলের এই প্রস্তাব তাঁর হাতে এসে পৌঁছেছে এবং আলোচনাও ইতিবাচক। চূড়ান্ত হলে এটি হবে তামিল সিনেমার সাম্প্রতিককালের অন্যতম আলোচিত কোলাবরেশন। কমলের প্রযোজনায় সূরিয়া, পরিচালনায় অরুণ—এ যেন গল্প, স্ক্রিন পাওয়ার আর প্রোডাকশন ভিশনের এক ত্রিমুখী বিস্ফোরণ!

জানা গেছে, প্রজেক্টটির জন্য কমল হাসান কোনও খরচেই কার্পণ্য করছেন না। বানাতে চাইছেন এমন এক ছবি—যেটি হবে কনটেন্টে সমৃদ্ধ, বাণিজ্যিক দিক থেকেও সফল। ঠিক যেমনটা ‘ভিক্রম’ কিংবা ‘গর্জন’ ছবির ক্ষেত্রে দেখা গেছে।

এখনও পর্যন্ত অফিসিয়াল ঘোষণা আসেনি। কিন্তু ইন্ডাস্ট্রির ভেতরে এই গুঞ্জন ছড়িয়ে পড়েছে আগুনের মতো। এবং ভক্তরা অধীর অপেক্ষায় রয়েছেন—এই ‘কমল-সূরিয়া-বোম্ব’ কখন ফাটে!

এসএন 

মন্তব্য করুন