© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

পর্দায় নতুন রূপে কীর্তি, রসিকতা আর রহস্যে মোড়া সিনেমা ‘রিভলভার রীটা’

শেয়ার করুন:
পর্দায় নতুন রূপে কীর্তি, রসিকতা আর রহস্যে মোড়া সিনেমা  ‘রিভলভার রীটা’

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১২:০৪ পিএম | ১৩ জুন, ২০২৫
এই বছর গণেশ চতুর্থীর দিনে বড়পর্দায় আসছে কীর্তি সুরেশ অভিনীত বহুল প্রতীক্ষিত সিনেমা ‘রিভলভার রীটা’। একদম নতুন, দুর্দান্ত রূপে দর্শকদের সামনে আসতে চলেছেন জাতীয় পুরস্কারজয়ী এই অভিনেত্রী।

সিনেমাটির পরিচালনায় রয়েছেন জে কে চন্দ্রু। একদম অভিনব এক গল্পে সাজানো এই ছবি—যেখানে মিশে আছে হাসি, রহস্য আর প্রচুর রোমাঞ্চ। ছবির টিজারে দেখা গেছে, রীটার হাতে বন্দুক, তিনি দাপিয়ে বেড়াচ্ছেন সন্ত্রাসীদের বিরুদ্ধে। কিন্তু তিনি কে? না তিনি কোনো গ্যাং নেত্রী, না পুলিশের লোক, না কোনো গুপ্তচর—তবে এত কিছু করছেন কেন? এই রহস্যই পুরো সিনেমার মোড় ঘুরিয়ে দেবে বলে মনে করছেন বিশ্লেষকেরা।

চরিত্রটির ভঙ্গি, চেহারা, চলন বলনে আগুন! কীর্তিকে এর আগে এমন ভূমিকায় কখনও দেখা যায়নি। তার সঙ্গে রয়েছেন আরও কয়েকজন জনপ্রিয় মুখ—যাদের মধ্যে আছেন রাধিকা শারথকুমার, সুনীল, অজয় ঘোষ, রেডিন কিংসলি, জন বিজয় এবং সুপার সুব্বারায়ন।

সিনেমাটির সংগীতে আছেন শন রোলডান, আর চিত্রগ্রহণে দিনেশ কৃষ্ণান। সম্পাদনার দায়িত্বে আছেন প্রবীন কে এল। প্রযোজনা করেছেন প্যাশন স্টুডিওজ এবং দ্য রুট।

‘রিভলভার রীটা’ শুধু বড়পর্দাতেই নয়, মুক্তির কিছুদিন পরই এটি দেখা যাবে জনপ্রিয় ওটিটি নেটফ্লিক্স-এ। ফলে সিনেমাটি ঘরে বসেও উপভোগ করতে পারবেন দর্শকরা।

সম্প্রতি কীর্তিকে রাঘু থাথা ও বেবি জন ছবিতে দেখা গেছে। এছাড়া রাধিকা আপ্তের সঙ্গে ওয়েব সিরিজ ‘আক্কা’ এবং গনেশ রাজ পরিচালিত ‘কন্নিভেদি’ ছবিতেও তাকে দেখা যাবে শিগগিরই।

অনেকেই বলছেন, এই ‘রিভলভার রীটা’ হতে চলেছে কীর্তির কেরিয়ারে এক বিশাল মোড় ঘোরানো সিনেমা।

এবার তাই গণেশ চতুর্থীর পুজোর সাজগোজের সঙ্গে একটু সিনেমার রোমাঞ্চও থাকুক! পর্দায় বন্দুকের গর্জন নয়, রীতার চাল-চলনে থাকবে বাজিমাত—যেখানে নায়িকার স্টাইলই হবে আসল মার।

এসএন 


মন্তব্য করুন