© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

রাজশাহীতে ইয়াবাসহ দুই ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

শেয়ার করুন:
রাজশাহীতে ইয়াবাসহ দুই ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
own-reporter-rajshahi
০২:৪৬ পিএম | ২৪ জুলাই, ২০১৯

রাজশাহীতে ৮৪০ পিস ইয়াবাসহ দুই ছাত্রলীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার সকাল ১০টার দিকে নগরের বিনোদপুর পুরাতন র‌্যাব অফিসের সামনে থেকে মতিহার থানা পুলিশ তাদের গ্রেপ্তার করে। বিষয়টি নিশ্চিত করেছেন মতিহার থানার ওসি হাফিজুর রহমান হাফিজ।

গ্রেপ্তার দুইজন হলেন-রাজশাহী পলিটেকনিক ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক শিহাব উদ্দীন অনিক (২৩) বরেন্দ্র কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র ও ছাত্রলীগ নেতা নুর ইসলাম অভি (২২)। অনিক চণ্ডি পুর এলাকার বাবর উদ্দীন শেখের ছেলে এবং অভি নগরের ভাটাপাড়া মিঠুর মোড় এলাকার রফিকুল ইসলামের ছেলে।

ওসি হাফিজুর রহমান বলেন, তারা দুইজন মোটরসাইকেল যোগে শহরের দিকে আসছিল। বিনোদপুর পুরাতন র‌্যাব অফিসের সামনে পুলিশ চেক পোস্ট বসিয়ে গাড়ির কাগজপত্র তল্লাশী করা হয়। এ সময় তাদের আচরণ সন্দেহজনক হলে দুইজনের দেহ তল্লাশী করা হয়। এ সময় তাদের কাছে ৮৪০ পিস ইয়াবা পাওয়া যায়। পরে তাদের ইয়াবাসহ গ্রেপ্তার করে থানায় নেয়া হয়।

তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দেয়া হয়েছে বলে জানান ওসি।

 

টাইমস/এইচইউ

মন্তব্য করুন