ইরানে নতুন করে হামলা চালাল ইসরাইল
ছবি: সংগৃহীত
০৪:০৭ পিএম | ১৩ জুন, ২০২৫
<div style="text-align: justify;"><span style="">ইরানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় শহর তাবরিজে একটি সামরিক বিমা...
ইরানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় শহর তাবরিজে একটি সামরিক বিমানবন্দরে নতুন করে হামলা চালিয়েছে ইসরাইল।
স্থানীয় সময় শুক্রবার (১৩ জুন) দুপুর সাড়ে ১২টায় হামলাটি চালানো হয় বলে জানিয়েছে ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা তাসনিম নিউজ এজেন্সি।
সংবাদমাধ্যমটি জানিয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা গেছে, তাবরিজের কাছাকাছি বিমানবন্দর এলাকা থেকে আকাশে ঘন ধোঁয়ার কুণ্ডলী উঠছে।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, হামলাটি যে স্থাপনায় করা হয়েছে, তা শাহিদ ফাকুরি সামরিক বিমানঘাঁটি বলে ধারণা করা হচ্ছে; যেখানে যুদ্ধবিমান রাখা হয়।
এর আগে শুক্রবার ভোররাতে ইসরাইলি বিমানবাহিনী তেহরানের বিভিন্ন স্থানে ব্যাপক হামলা চালায়।
এসব হামলায় ইরানের সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ মেজর জেনারেল মোহাম্মদ হোসেইন বাকেরি, ইসলামিক রেভ্যুলুশনারি গার্ডস কর্পস (আইআরজিসি)-এর প্রধান মেজর জেনারেল হোসেইন সালামি, ইরানের খাতাম আল-আনবিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টারের প্রধান মেজর জেনারেল গোলাম আলী রাশিদ এবং অন্তত ছয়জন ইরানি পরমাণু বিজ্ঞানী নিহত হন।
এছাড়া বেশ কিছু ভবন এবং স্থাপনা ধ্বংস হয়েছে। ইরানের বেশি কিছু পরমাণু গবেষণাগার, সামরিক ঘাঁটি, ড্রোন এবং ক্ষেপণাস্ত্র ধ্বংসের দাবিও করেছে ইসরাইল।
অপরেশন রাইজিং লায়ন- নামে ইসরাইলের এই হামলা চলাকালে ইরানও বেশি কিছু ড্রোন ছোড়ে। তবে সেগুলো লক্ষ্যবস্তুতে আঘাত হানার আগেই ধ্বংস করে দেয়া হয়েছে বলে দাবি করেছে ইসরাইল।
এদিকে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বলেছেন, ইসরাইলি হামলার চরম প্রতিশোধ নেয়া হবে।
এসএন