© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

রণবীর কাপূরের প্রাক্তন প্রেমিকাকে বিয়ে করেছিলেন সঞ্জয়!

শেয়ার করুন:
রণবীর কাপূরের প্রাক্তন প্রেমিকাকে বিয়ে করেছিলেন সঞ্জয়!

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৬:২৮ পিএম | ১৩ জুন, ২০২৫
কারিশমা কাপূরকে বিয়ে করে রীতিমতো চর্চায় উঠে আসেন দিল্লি নিবাসী শিল্পপতি সঞ্জয় কাপূর। মা ববিতার পছন্দের পাত্রকে বিয়ে করেছিলেন কারিশমা। দোজবর বলে আপত্তি ছিল বাবা রণধীর কাপূরের। এ দিকে অভিষেক বচ্চনের সঙ্গে বাগ্‌দান ভাঙার পর সঞ্জয়কেই মন দিয়ে বসেন অভিনেত্রী। ২০০৩ সালে মহা ধুমধাম করে বিয়ে হয় কারিশমার। সেই সময় অভিনেত্রীর বিয়ে ছিল বলিউডে অন্যতম চর্চার বিষয়। যদিও কারিশমার আগেও আরও এক স্ত্রী ছিল সঞ্জয়ের। শিল্পপতির প্রথম স্ত্রী অবশ্য ছিলেন রণবীর কাপূরের এক সময়ের প্রেমিকা। ফ্যাশন ইন্ডাস্ট্রির বড় নাম তিনি। বিরাট কোহলি থেকে ক্যাটরিনা কইফের পোশাকশিল্পী।



১৯৯৬ সালে সঞ্জয়ের প্রথম বিয়ে হয় পোশাকশিল্পী নন্দিতা মাহতানির সঙ্গে। প্রায় চার বছরের দাম্পত্য জীবন তাদের। ২০০০ সালে বিবাহবিচ্ছেদ হয় তাদের। তার পর মাঝে তিন বছরের বিরতি কারিশমাকে বিয়ে করেন এই শিল্পপতি। যদিও এই নন্দিতার উপর ভীষণ রকম ভাল লাগা ছিল রণবীর কাপূরের। এ ছাড়াও অভিনেতা দীনো মরিয়ার সঙ্গে একটা লম্বা সময় সম্পর্কে ছিলেন নন্দিতা। সঞ্জয়ের সঙ্গে বিচ্ছেদের পর নিজেকে খানিকটা আড়াল করে নেন তিনি। বহু বছর পর আবার বিদ্যুৎ জাম্বওয়ালের সঙ্গে সম্পর্কে জড়ান নন্দিতা। বাগ্‌দানও হয়ে গিয়েছিল তাদের। বছর দুয়েক বাদে ভেঙে যায় নন্দিতার সেই সম্পর্কও।

কেএন/টিকে

মন্তব্য করুন