© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

যাতায়াত ভাড়া ছাড়া টাকা নিয়ে কখনো আওয়ামী লীগের প্রচার করেননি : দাবি বাঁধনের

শেয়ার করুন:
যাতায়াত ভাড়া ছাড়া টাকা নিয়ে কখনো আওয়ামী লীগের প্রচার করেননি : দাবি বাঁধনের

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৯:৩৫ পিএম | ১৩ জুন, ২০২৫
লাক্স তারকা থেকে রুপালি পর্দা, তারপর বিশ্ব মঞ্চ ও বলিউডে দেশের প্রতিনিধিত্ব করেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। গত বছরের গণঅভ্যুত্থানে সক্রিয় ভূমিকা পালন করেন ‘রেহানা মরিয়ম নূর’খ্যাত এই তারকা। তার স্বপ্ন ছিল— “সুন্দর একটি বাংলাদেশের।”

সম্প্রতি দেশের একটি বেসরকারি টেলিভিশনে দেয়া এক সাক্ষাৎকারে খোলামেলা কথা বলেছেন এই অভিনেত্রী।







তিনি বলেন, “যখন আমরা আওয়ামী লীগের জন্য প্রচার করেছি, তখন বলা হয়েছে আমরা আওয়ামী লীগের কাছ থেকে কোটি কোটি টাকা খেয়েছি। কিন্তু আমি বাঁধন ওদের সাথে প্রচারণায় গিয়েছি, আমি আসলে টাকা নিয়ে প্রচারণা করিনি।”

অনেকটা অভিযোগের সুরে বাঁধন বলেন, “আমাকে একটার এজেন্ট যদি বলা হতো তাও হতো, আমাকে এতোকিছুর এজেন্ট বলা হচ্ছে যে আমি কোনটা রেখে কোনটার মধ্যে যাবো সেটা বুঝতে পারছি না।”

এসএম/টিকে 

মন্তব্য করুন