© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

এবার জ্যোতিকার সঙ্গে আইনি লড়াইয়ে বাজিমাত করতে আসছেন সোনাক্ষী!

শেয়ার করুন:
এবার জ্যোতিকার সঙ্গে আইনি লড়াইয়ে বাজিমাত করতে আসছেন সোনাক্ষী!

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৯:৪১ পিএম | ১৩ জুন, ২০২৫
‘বারেলি কি বরফি’ আর ‘পঙ্গা’র মতো হালকা ছোঁয়ার ছবি থেকে এবার একেবারে গভীর মানসিক টানাপোড়েন আর আইনি লড়াইয়ের থ্রিলারে হাত দিচ্ছেন আশ্বিনী আইয়ার তিওয়ারি। এই নতুন ছবি তৈরি হচ্ছে এক্সেল এন্টারটেইনমেন্ট আর হারমান বাওয়েজা স্টুডিওজের ব্যানারে, আর মুক্তি পাবে প্রাইম ভিডিওতে। ২০২৬ সালের সবচেয়ে আলোচিত চরিত্রনির্ভর ও আবেগঘন ওটিটি থ্রিলারের তালিকায় থাকবে এটি— এমনই আশা নির্মাতাদের।

ছবির নাম এখনও ঠিক হয়নি। তবে এটি হবে একদম বাস্তবধর্মী আদালতের লড়াইয়ের গল্প। যেখানে যুক্তি আর সংলাপই হবে সবচেয়ে বড় হাতিয়ার। একপাশে থাকবেন সোনাক্ষী সিনহা— মানসিক আঘাত বয়ে বেড়ালেও ভয়ংকর রকম দৃঢ় এক আইনজীবী। অন্যপাশে জ্যোথিকা— ঠান্ডা মাথার, তীক্ষ্ণ যুক্তিতে পারদর্শী এক প্রতিপক্ষ।







‘দাহাড়’-এর পর সোনাক্ষীকে দেখা যাবে আরেক গভীর স্তরের চরিত্রে। জ্যোথিকা courtroom ড্রামার জন্য বরাবরই ভরসার নাম। জানা গেছে, প্রাথমিকভাবে এই ছবিতে করিনা কাপুর আর কিয়ারা আদবানিকে নেওয়ার পরিকল্পনা ছিল। তবে চূড়ান্ত চিত্রনাট্য সোনাক্ষীকে মাথায় রেখেই লেখা হয়েছে। আর জ্যোথিকা যোগ হওয়ায় দুজনের মধ্যকার লড়াই হবে সমানতালে।

এই কোর্টরুম থ্রিলারের শুটিং চলছে মুম্বাইয়ের মাধ আইল্যান্ড, মালভানি আর ভিলে পার্লের বিভিন্ন লোকেশনে। আদালতের সেট নির্মাণেও রাখা হচ্ছে বাস্তবতার ছোঁয়া। আশ্বিনীর লক্ষ্য কোনো অযথা নাটকীয়তা নয়, চরিত্রের গভীরতা আর সংলাপেই গড়ে উঠবে গল্পের মূল কাঠামো। অনেকে বলছেন, ‘পিঙ্ক’ আর ‘ইওর অনার’-এর ছোঁয়া থাকলেও, এটি হবে পুরোপুরি আশ্বিনীর নিজস্ব ঘরানার।

২০২৬ সালের মাঝামাঝি প্রাইম ভিডিওতে মুক্তির টার্গেট রাখা হয়েছে। আশ্বিনীর থ্রিলার ঘরানায় এটাই প্রথম কাজ, তাই দর্শক থেকে শুরু করে বলিউড ইন্ডাস্ট্রির ভেতরে প্রত্যাশার পারদ এখনই চড়তে শুরু করেছে।

এসএম/টিকে


মন্তব্য করুন