ফেনীতে গ্রেফতার ৫ মামলার আসামি
ছবি: সংগৃহীত
১০:৩৬ পিএম | ১৩ জুন, ২০২৫
<div><div><div><div><div><div><div><div style="text-align: justify; "><span>ফেনী সদর উপজেলার শর্শদি থেকে অবৈধ আগ্নেয়াস্ত্
ফেনী সদর উপজেলার শর্শদি থেকে অবৈধ আগ্নেয়াস্ত্রসহ আবদুর রহিম রোমান (৪৫) নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (১৩ জুন) দুপুরে শর্শদি ইউনিয়নের মধ্যম ফতেহপুর খন্দকার মার্কেট এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার রোমান জাহানপুর গ্রামের সৈয়দ আলী হাজী বাড়ির আবদুল গনির ছেলে।
পুলিশ সূত্র জানায়, ৯৯৯ খবর পেয়ে পুলিশের একটি দল মধ্যম ফতেহপুর খন্দকার মার্কেট এলাকায় অভিযান পরিচালনা করে আবদুর রহিম রোমানকে গ্রেফতার করে। পরে তাকে তল্লাশি করে একটি পিস্তল জব্দ করা হয়।
ফেনী মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সামসুজ্জামান বলেন , গ্রেফতার রোমান মূলত মাদক কারবারের মাধ্যমে জীবিকা নির্বাহ করতেন। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় অস্ত্র ও মাদক আইনে পাঁচটি মামলা রয়েছে। বিকেলে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।
কেএন/টিকে