© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ইরানে ইসরায়েলের হামলায় প্রাণ গেল ৭৮ জনের, আহত ৩২০

শেয়ার করুন:
ইরানে ইসরায়েলের হামলায় প্রাণ গেল ৭৮ জনের, আহত ৩২০

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৪:০২ এএম | ১৪ জুন, ২০২৫

<div style="text-align: justify;"><span style="">দখলদার ইসরায়েলের হামলায় ইরানে ৭৮ জন নিহত ও ৩২০ জন আহত হয়ে

দখলদার ইসরায়েলের হামলায় ইরানে ৭৮ জন নিহত ও ৩২০ জন আহত হয়েছেন। গতকাল শুক্রবার (১৩ জুন) ভোরে ইরানে ব্যাপক হামলা চালানো শুরু করে ইসরায়েল। এতে দেশটির সামরিক কমান্ডার, পরমাণু বিজ্ঞানী ও পারমাণবিক অবকাঠামোকে লক্ষ্যবস্তু বানানো হয়।

জাতিসংঘে নিযুক্ত ইরানের দূত আমির সাঈদ ইরাভানি জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বিশেষ অধিবেশনে এ তথ্য জানান। তিনি বলেন, যারা নিহত হয়েছেন তাদের বেশিরভাগই বেসামরিক মানুষ।

দখলদারদের এ হামলার পর শনিবার মধ্যরাতে ইসরায়েল বিশাল মিসাইল হামলা চালায় ইরান। এতে অন্তত ৪১ জন আহত হয়েছেন। যারমধ্যে দুজনের অবস্থা গুরুতর।

ইরানের হামলা শেষ হওয়ার পর ইসরায়েল আবারও দেশটিতে হামলার চেষ্টা করে। ইরানি বার্তাসংস্থা তাসনিম নিউজ জানিয়েছে, ইসরায়েলি হামলা প্রচেষ্টা রুখে দিতে রাজধানী তেহরানে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করা হয়েছে।
সূত্র: দ্য গার্ডিয়ান

আরএম 

মন্তব্য করুন