© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

প্রেসিডেন্ট পেজেশকিয়ান ও সুপ্রিম নেতা খামেনিকে লক্ষ্য করে হামলার চেষ্টা চালাচ্ছে ইসরায়েল

শেয়ার করুন:
প্রেসিডেন্ট পেজেশকিয়ান ও সুপ্রিম নেতা খামেনিকে লক্ষ্য করে হামলার চেষ্টা চালাচ্ছে ইসরায়েল

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৪:৪৮ এএম | ১৪ জুন, ২০২৫

<div style="text-align: justify;"><span style="">ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান ও সুপ্রিম নেতা আয়াত...

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান ও সুপ্রিম নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে লক্ষ্য করে হামলার চেষ্টা চালাচ্ছে দখলদার ইসরায়েল। মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমস শনিবার (১৪ জুন) এ তথ্য জানিয়েছে।

সংবাদমাধ্যমটি বলেছে, ইরানের রাজধানী তেহরানের পাস্তুর এলাকায় ইসরায়েলি হামলা রুখে দিতে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করছে দেশটির বাহিনী। আর ওই এলাকায় থাকেন প্রেসিডেন্ট মাসুজ পেজেশকিয়ান ও সুপ্রিম নেতা আয়াতুল্লাহ আলী খামেনি।

সেখানকার বাসিন্দারা নিউইয়র্ক টাইমসকে বলেছেন, ওই এলাকায় অব্যাহতভাবে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা থেকে মিসাইল ছোড়া হচ্ছে যেন ইসরায়েলি মিসাইল সেখানে কোনোভাবেই আঘাত না করতে পারে।

সূত্র: নিউইয়র্ক টাইমস

আরএম 


মন্তব্য করুন