© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

মশা মারার আগেই মানুষ মরে যাচ্ছে: ন্যাপ

শেয়ার করুন:
মশা মারার আগেই মানুষ মরে যাচ্ছে: ন্যাপ
own-reporter
০৭:০৫ পিএম | ২৪ জুলাই, ২০১৯

ডেঙ্গু মোকাবিলায় রাজধানীর দুই মেয়র ব্যর্থ হয়েছেন উল্লেখ করে বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টির (বাংলাদেশ ন্যাপ) পক্ষ থেকে বলা হয়েছে, মেয়রদের ব্যর্থতায় এ রকম পরিস্থিতিতে সাধারণ মানুষের মনে আতঙ্ক এবং ভুক্তভোগীদের মাঝে ক্ষোভের সঞ্চার হয়েছে। ভুক্তভোগীরা আর্থিকভাবেও ক্ষতির মুখে পড়েছেন। ফলে নগরবাসী মনে করে ডেঙ্গু মোকাবিলায় ব্যর্থ মেয়রদের পদত্যাগ করা উচিত।

বাংলাদেশ ন্যাপ চেয়ারম্যান জেবেল রহমান গানি ও মহাসচিব এম গোলাম মোস্তফা ভূঁইয়া বুধবার যৌথ এক বিবৃতিতে এ আহ্বান জানান।

বিবৃতিতে আরও বলা হয়, শুধু মুখে বড় বড় বুলি আউলায়েই তাদের দায়িত্ব শেষ হয়ে যায়নি। মেয়ররা কথার ফুলঝুড়ি ছড়ালেও ডেঙ্গু মোকাবিলায় ও মশা নিধনে কার্যকর কোনো পদক্ষেপ গ্রহণ করতে পারেন নাই। ফলে মেয়রদের স্বপদে বহাল থাকার কোনো নৈতিক অধিকার কি আছে?

তারা বলেন, ডেঙ্গু মহামারি আকারে ছড়িয়ে পড়েছে। মশা নিধনের ওষুধ ক্রয় ও প্রয়োগেও দুর্নীতির আশ্রয় নেয়া হয়েছে। এটার (ডেঙ্গু) জন্য যে পর্যাপ্ত প্রতিরোধ করা, এটার যে অ্যান্টিডট, এটার যে দরকার মানুষকে বাঁচানোর জন্য, এর কোনো পদক্ষেপ নেই। মানুষ মারা যাচ্ছে ডেঙ্গুতে।

সরকার এত কিছুতে সফলতা দেখাচ্ছে, অথচ মশার কাছে ব্যর্থ হয়ে গেল উল্লেখ করে দলটির পক্ষ থেকে বলা হয়েছে, কয়েকদিন আগে দেখলাম ঢাকার এক মেয়র বলছেন, মানবদেহের ক্ষতি নয়, মশা মারার এমন ভালো ওষুধ আনার চেষ্টা করছি। চেষ্টা করতে করতে মশা মারার আগে মানুষই মরে যাচ্ছে।

 

টাইমস/এসআই

মন্তব্য করুন