© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

একদিন বন্ধ থাকার পর ফের চালু জর্ডানের আকাশসীমা

শেয়ার করুন:
একদিন বন্ধ থাকার পর ফের চালু জর্ডানের আকাশসীমা

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১২:৫২ পিএম | ১৪ জুন, ২০২৫

<div style="text-align: justify; ">ইরানে ইসরাইলের হামলা এবং তেল আবিবে তেহরানের পাল্টাপাল্টি হাম

ইরানে ইসরাইলের হামলা এবং তেল আবিবে তেহরানের পাল্টাপাল্টি হামলার প্রেক্ষিতে শুক্রবার বিমান চলাচল সাময়িক স্থগিত করে দিয়েছিল জর্ডান। এর একদিন পর আকাশসীমা পুনরায় চালু করেছে দেশটি।
জর্ডানের পতাকা

আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, জর্ডানের বেসামরিক বিমান চলাচল কমিশন জানিয়েছে, শনিবার (১৪ জুন) স্থানীয় সময় সকাল ৭টা ৩০ মিনিটে দেশটির আকাশপথ পুনরায় খুলে দেয়া হয়েছে।

ইসরাইল-ইরান উত্তেজনার জেরে কমিশন ফ্লাইট স্থগিত করার একদিন পর এই পদক্ষেপ নেয়া হলো।

এর আগে, জর্ডানের সরকারি মুখপাত্র মোহাম্মদ আল-মোমানি বলেছিলেন, তার দেশ কাউকে আকাশপথ লঙ্ঘন করতে দেবে না। জর্ডানের আকাশ কোনো সংঘাতের যুদ্ধক্ষেত্র হবে না।

শুক্রবার ভোররাতে ২০০ যুদ্ধবিমান দিয়ে ইরানের প্রায় ১০০ স্থানে হামলা করেছে ইসরাইল। এতে ইরানের সেনাপ্রধান, রেভ্যলুশনারি গার্ডের প্রধানসহ ছয়জন পরমাণু বিজ্ঞানী ও অর্ধশতাধিকের বেশি বেসামরিক নাগরিক নিহত হয়েছেন।

ইসরাইলের হামলার লক্ষ্যবস্তু ছিল ইরানের পরমাণু স্থাপনা, ব্যালিস্টিক মিসাইল স্থাপনাগুলো, সামরিক ঘাঁটি ও আকাশ প্রতিরক্ষা সিস্টেম। পরবর্তীতে শুক্রবার বিভিন্ন সময় নতুন করে আরও বেশ কিছু হামলা চালায় ইসরাইল।
ইরান এর জবাবে ‘অপারেশন ট্রু প্রমিস ৩’ নামে ইসরাইলে প্রায় ১০০ ক্ষেপণাস্ত্র হামলা চালায়। এতে বহু স্থাপনার পাশাপাশি ইসরাইলের বহু বেসামরিক নাগরিক হতাহত হয়েছেন।

এফপি/এসএন

মন্তব্য করুন