‘যুক্তরাষ্ট্রের সঙ্গে এখন পারমাণবিক আলোচনা অর্থহীন’
ছবি: সংগৃহীত
০১:২০ পিএম | ১৪ জুন, ২০২৫
<div style="text-align: justify;"><span style="">ইসরায়েলি হামলার পর যুক্তরাষ্ট্রের সঙ্গে পারমাণবিক আলোচ
ইসরায়েলি হামলার পর যুক্তরাষ্ট্রের সঙ্গে পারমাণবিক আলোচনা ‘অর্থহীন’ বলে মন্তব্য করেছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ঈসমাইল বাকায়ি। ইরানের আধাসরকারি বার্তা সংস্থা তাসনিমকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেছেন। খবর আলজাজিরার।
বাকায়ি বলেন, ইসরায়েলের এই হামলা যুক্তরাষ্ট্রের অনুমতি ছাড়া হতো না।তাই ওয়াশিংটনও এই হামলার জন্য দায়ী।
তিনি বলেন , যুক্তরাষ্ট্র এমনভাবে কাজ করেছে যে এখন আর সংলাপের কোনো মানে থাকে না।
বাকায়ি আরও বলেন , আপনি একদিকে শান্তিপূর্ণ আলোচনা চালাতে চান আর অন্যদিকে ইসরায়েলকে ইরানের ভূখণ্ডে হামলা করার সুযোগ দেন। এটা দ্বিচারিতা।
এদিকে ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত ৭৮ জন ইরানি নিহত হয়েছেন এবং আহত হয়েছেন ৩২০ জন। নিহতদের মধ্যে ইরানের শীর্ষ সামরিক কর্মকর্তারাও রয়েছেন।
জাতিসংঘে ইরানের স্থায়ী প্রতিনিধি সাঈদ ইরাওয়ানি জাতিসংঘ নিরাপত্তা পরিষদের এক জরুরি বৈঠকে বক্তব্য রাখতে গিয়ে জানান, বৃহস্পতিবার দিবাগত রাতে ইসরায়েল ইরানের রাজধানী তেহরান এবং অন্যান্য শহরে একাধিক হামলা চালায়। এই হামলাগুলো শুধু সামরিক স্থাপনা নয়, বরং আবাসিক ভবনগুলোকেও লক্ষ্য করে চালানো হয়, যা পরিস্থিতিকে আরো মারাত্মক তোলে।
কেএন/এসএন