© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

মৌমাছি গিলে ফেলার কারণেই প্রাণ হারালেন সঞ্জয় !

শেয়ার করুন:
মৌমাছি গিলে ফেলার কারণেই প্রাণ হারালেন সঞ্জয় !

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৫:২২ পিএম | ১৪ জুন, ২০২৫
ভারতের শিল্পপতি ও বলিউড অভিনেত্রী কারিশমা কাপুরের প্রাক্তন স্বামী সঞ্জয় কাপুর (৫৩) বৃহস্পতিবার লন্ডনে হার্ট অ্যাটাকে মারা গেছেন। অটো নির্মাতা সংস্থা সোনা কমস্টারের প্রধান ছিলেন সঞ্জয়। অভিনেত্রী কারিশমা কাপুরের প্রাক্তন স্বামী হিসেবে তিনি বলিউড অঙ্গনেও বেশ সমাদৃত ছিলেন।

এদিকে সঞ্জয় কাপুরের মৃত্যুর পরই তার মৃত্যু ঘিরে কিছুটা অদ্ভুত ধরনের খবর প্রকাশ্যে আসে।

কিছু সূত্র দাবি করে যে, এ ধনাঢ্য ব্যবসায়ীর মৃত্যু একটি মৌমাছির কামড়ের কারণে হয়েছে! তিনি একটি মৌমাছি গিলে ফেলেছিলেন এবং সেই ভয়েই তাৎক্ষনিক হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান সঞ্জয়। ভারতীয় একাধিক সংবাদমাধ্যমের রিপোর্টে বলা হয়, সঞ্জয় চেষ্টা করেছিলেন মৌমাছি গলা থেকে বার করে আনার। কিন্তু আতঙ্কিত হয়ে হৃদরোগে আক্রান্ত হন। সঙ্গে সঙ্গে মৃত্যুর কোলে ঢলে পড়েন তিনি।

বিষয়টি এতই দ্রুত ঘটে যায়, চিকিৎসারও কোনো সুযোগ মেলেনি।

হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুসারে, সঞ্জয় লন্ডনে পোলো খেলতে গিয়ে হৃদরোগে আক্রান্ত হন। দ্য টেলিগ্রাফ-এর বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, পোলো ম্যাচ চলাকালীন উপস্থিত দর্শকরা শুনেছিলেন যে সঞ্জয় কিছু একটা বলেছিলেন। তার কথাটি ছিল, ‘আমি কিছু গিলে ফেলেছি।

এ কথায় উপস্থিত অনেকে ধারণা করেন, তিনি সম্ভবত একটি পোকা গিলে ফেলেছেন। পরে প্রতিবেদনে দাবি করা হয়, তিনি একটি মৌমাছি গিলে ফেলেছিলেন। তার বন্ধু ও ব্যবসায়িক সহযোগী সুহেল সেঠ এএনআই-কে বলেন, ‘সঞ্জয় ইংল্যান্ডে একটি পোলো ম্যাচ চলাকালীন একটি মৌমাছি গিলে ফেলার পর হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে মারা গেছেন বলে মনে করা হচ্ছে।’
যদিও সঞ্জয় কাপুরের কম্পানি সোনা কমস্টার এক বিবৃতিতে মৃত্যুর কারণ হিসেবে হৃদরোগের কথা উল্লেখ করেছে। মৌমাছির বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি।

সঞ্জয় কাপুর এবং কারিশমা কাপুর ২০০৩ সালে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। ২০১৬ সালে দুজনের বিবাহবিচ্ছেদ হয়। তাদের দাম্পত্য জীবনে দুই সন্তান রয়েছে। এরপর ২০১৭ সালে মডেল প্রিয়া সচদেবকে বিয়ে করেন সঞ্জয়। দুজনের সেই সংসারে একটি ছেলে রয়েছে।


পিএ/এসএন 

মন্তব্য করুন