© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

দুর্ঘটনার পর ভারতে বোয়িংয়ের সব বিমান অনুসন্ধানের নির্দেশ সরকারের

শেয়ার করুন:
দুর্ঘটনার পর ভারতে বোয়িংয়ের সব বিমান অনুসন্ধানের নির্দেশ সরকারের

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৮:৪২ পিএম | ১৪ জুন, ২০২৫

<div><p>ভারতের আহমেদাবাদে ভয়াবহ বিমান দুর্ঘটনার পর বোয়িং ৭৮৭ মডেলের সব বিমান পর

ভারতের আহমেদাবাদে ভয়াবহ বিমান দুর্ঘটনার পর বোয়িং ৭৮৭ মডেলের সব বিমান পরীক্ষা করে দেখার নির্দেশ দিয়েছে ভারত সরকার।


আজ শনিবার (১৪ জুন) দিল্লিতে এক ব্রিফিংয়ে ভারতের বিমান পরিবহনমন্ত্রী রাম মোহান নাইডু এ তথ্য জানান।

তিনি বলেছেন, ‘ভারতে বোয়িং ৭৮৭ মডেলের ৩৪টি বিমান রয়েছে। এসব বিমানে নজরদারি বাড়াতে আমরা নির্দেশ দিয়েছি।

এর আগে গতকাল শুক্রবার দেশটির বিমান পরিবহন নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ এয়ার ইনডিয়াকে ‘জিইএনএক্স’ ইঞ্জিনওয়ালা বোয়িং ৭৮৭-৮/৯ উড়োজাহাজ পরিচালনাবিষয়ক বাড়তি পরীক্ষা-নিরীক্ষার বিষয়গুলো যাচাই করে দেখতে বলেছে। উড়োজাহাজের নির্দিষ্ট উড্ডয়ন সীমা মূল্যায়ন, ইলেকট্রনিক ইঞ্জিন নিয়ন্ত্রণ এবং ইঞ্জিন জ্বালানি সংক্রান্ত পরীক্ষাগুলো করার নির্দেশ দিয়েছে।

ভারতের বিমান পরিবহনমন্ত্রী বলেন, ‘জরুরি ভিত্তিতে ইতিমধ্যে ৮টি উড়োজাহাজ পরীক্ষা করে দেখা হয়েছে। সবগুলোতেই পরীক্ষা-নিরীক্ষা চলছে।

এর আগে গত বৃহস্পতিবার দুপুরে ভারতের আহমেদাবাদের সর্দার বল্লভভাই প্যাটেল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে লন্ডনের উদ্দেশে উড়াল দেওয়ার পরই ভয়াবহ দুর্ঘটনায় পড়ে এয়ার ইন্ডিয়ার বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনার বিমান। ওই বিমানে ২৩২ জন যাত্রী ও ১০ জন ক্রু ছিলেন বলে ভারতের সিভিল এভিয়েশন দপ্তর জানিয়েছে। তাদের মধ্যে শুধুমাত্র একজন যাত্রী প্রাণে বেঁচেছেন।

এসএম/টিকে   

মন্তব্য করুন