তামিল সিনেমায় নতুন ব্লকবাস্টারের আভাস, প্রথমবার একসঙ্গে অজিত কুমার ও শ্রীনিধি শেঠি
ছবি: সংগৃহীত
০৮:৫২ পিএম | ১৪ জুন, ২০২৫
তামিল সিনেমায় নতুন উত্তেজনা ছড়াচ্ছে দক্ষিণী সুপারস্টার অজিত কুমারের পরবর্তী ছবি নিয়ে। শোনা যাচ্ছে, ‘গুড ব্যাড আগলি’ আর ‘মার্ক অ্যান্টনি’র পরিচালক অধিক রবিচন্দ্রনের সঙ্গে প্রথমবারের মতো কাজ করছেন অজিত কুমার। এই সিনেমায় অজিতের বিপরীতে থাকছেন ‘কেজিএফ’ খ্যাত সুন্দরী শ্রীনিধি শেঠি।

জানা গেছে, আসছে নভেম্বর থেকে শুরু হবে শুটিং। মুক্তির পরিকল্পনা রাখা হয়েছে ২০২৬ সালের দ্বিতীয়ার্ধে। বড় বাজেটের এই ছবিটি প্রযোজনা করবে তামিল ইন্ডাস্ট্রির এক নামি প্রযোজনা সংস্থা। যদিও আনুষ্ঠানিক ঘোষণা এখনও হয়নি।

শ্রীনিধি শেঠির জন্য এই সিনেমা বিশেষ গুরুত্বপূর্ণ, কারণ এটি তার বড় মাপের তামিল সিনেমায় প্রত্যাবর্তন। অন্যদিকে অধিক রবিচন্দ্রনের মাস অ্যাপিল ও স্টাইলিশ অ্যাকশন মিলিয়ে সিনেমা বানানোর দক্ষতা আগেই প্রমাণিত। ফলে শুরুর আগেই ভক্তদের প্রত্যাশার পারদ চড়ছে নতুন উচ্চতায়।
এখন সবার চোখ অজিত কুমারের এই নতুন সিনেমার অফিসিয়াল নাম ঘোষণার দিকে। তামিল সিনেমাপ্রেমীরা তাই অধীর আগ্রহে অপেক্ষা করছেন কখন আসবে আনুষ্ঠানিক ঘোষণা।
এসএম/টিকে