© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ইরানের প্রাকৃতিক গ্যাসক্ষেত্রে হামলা চালিয়েছে ইসরায়েল

শেয়ার করুন:
ইরানের প্রাকৃতিক গ্যাসক্ষেত্রে হামলা চালিয়েছে ইসরায়েল

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১১:০৬ পিএম | ১৪ জুন, ২০২৫

<div style="text-align: justify; ">ইরানের দক্ষিণাঞ্চলীয় বুশেহর প্রদেশে অবস্থিত বিশ্বের বৃহত্তম...

ইরানের দক্ষিণাঞ্চলীয় বুশেহর প্রদেশে অবস্থিত বিশ্বের বৃহত্তম প্রাকৃতিক গ্যাসক্ষেত্র সাউথ পার্সের ফেইজ-১৪ লক্ষ্য করে বোমা হামলা চালিয়েছে ইসরায়েল। শনিবার ইসরায়েলি সামরিক বাহিনী ছোট্ট একটি ড্রোন ব্যবহার করে ওই গ্যাসক্ষেত্রকে নিশানা করেছে বলে ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা মেহের নিউজ জানিয়েছে।

মেহের নিউজ ও ইরানের অন্যান্য সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, দেশটির দক্ষিণাঞ্চলীয় বুশেহর প্রদেশের সাউথ পার্স গ্যাসক্ষেত্রে বোমা হামলা চালিয়েছে ইসরায়েল। এতে গ্যাসক্ষেত্রের কিছু অংশে আগুন ধরে গেছে।

ইরানের রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা ফারস নিউজ বলেছে, স্থানীয় দমকল বিভাগের কর্মীরা বর্তমানে গ্যাসক্ষেত্রের আগুন নেভানোর কাজ করছেন। দেশটির দক্ষিণের এই গ্যাসক্ষেত্রকে বিশ্বের বৃহত্তম প্রাকৃতিক গ্যাসক্ষেত্র হিসেবে মনে করা হয়।

স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীরা বলেছেন, ড্রোনের মতো ছোট্ট বিমান ব্যবহার করে সাউথ পার্স গ্যাসক্ষেত্রে হামলা চালিয়েছে ইসরায়েল। এই গ্যাসক্ষেত্র ছাড়াও শনিবার ইরানের বোরুজার্দ, কাজভিন এবং শিরাজের বিভিন্ন কারখানা-সহ শিল্প স্থাপনায় হামলা করেছে ইসরায়েলি বাহিনী। ইসরায়েলের হামলার আশঙ্কায় দেশজুড়ে বিমান চলাচল স্থগিত ঘোষণা করেছে ইরান।

বুশেহর প্রদেশে অবস্থিত সাউথ পার্স গ্যাসক্ষেত্রটি ইরান ও কাতারের যৌথ অংশীদারত্বে পরিচালিত হয়। ইরানের প্রাকৃতিক গ্যাস উৎপাদন ও রপ্তানি সক্ষমতার অন্যতম প্রধান উৎস এই গ্যাসক্ষেত্র।

এদিকে, ইসরায়েলের হামলায় ইরানের উত্তরপূর্বাঞ্চলীয় পূর্ব আজারবাইজান প্রদেশে কমপক্ষে ৩০ সেনা সদস্য নিহত হয়েছেন। শনিবার আজারবাইজান প্রদেশের কর্তৃপক্ষ এই তথ্য জানিয়েছে বলে খবর দিয়েছে ইরানি বার্তা সংস্থা ইরানিয়ান স্টুডেন্টস নিউজ এজেন্সি (আইএসএনএ)।

আইএসএনএর প্রতিবেদনের বরাত দিয়ে ফরাসি বার্তা সংস্থা এএফপি বলেছে, শুক্রবার থেকে শুরু করা ইসরায়েলের বিমান হামলায় পূর্ব আজারবাইজান প্রদেশে অন্তত ৩০ জন সেনা সদস্য নিহত হয়েছেন।

আইএসএনএ বলেছে, ‘‘শুক্রবার সকাল থেকে এই প্রদেশে জায়নবাদী ইসরায়েলি বাহিনীর আগ্রাসনে ইসলামি মাতৃভূমির রক্ষায় ৩০ সৈন্য ও রেড ক্রিসেন্টের এক সদস্য নিহত হয়েছেন। এ ছাড়া ইসরায়েলি হামলায় আহত হয়েছেন আরও কমপক্ষে ৫৫ জন।’’

সূত্র: এএফপি, আইএসএনএ। 

আরআর

মন্তব্য করুন