© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ইরানের গ্যাসক্ষেত্রে ইসরায়েলের হামলা, নিয়ন্ত্রণে আনা হয়েছে আগুন

শেয়ার করুন:
ইরানের গ্যাসক্ষেত্রে ইসরায়েলের হামলা, নিয়ন্ত্রণে আনা হয়েছে আগুন

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১১:৫৪ পিএম | ১৪ জুন, ২০২৫

<div style="text-align: justify; ">ইরানের দক্ষিণাঞ্চলীয় বুশেহর প্রদেশে অবস্থিত বিশ্বের বৃহত্তম...

ইরানের দক্ষিণাঞ্চলীয় বুশেহর প্রদেশে অবস্থিত বিশ্বের বৃহত্তম প্রাকৃতিক গ্যাসক্ষেত্র সাউথ পার্সের ফেইজ-১৪ লক্ষ্য করে বোমা হামলা চালিয়েছে ইসরায়েল। শনিবার ইসরায়েলি সামরিক বাহিনী ছোট্ট একটি ড্রোন ব্যবহার করে ওই গ্যাসক্ষেত্রকে নিশানা করেছে বলে ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা মেহের নিউজ জানিয়েছে।

তবে অল্প সময়ের মধ্যেই গ্যাসক্ষেত্রের আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে বলে জানিয়েছে ইরানের তেল মন্ত্রণালয়। তারা বলেছে, ইসরায়েলি হামলার পর বুশেহরের ফজর জাম গ্যাস পরিশোধনাগার এবং সাউথ পার্স গ্যাসক্ষেত্রে আগুন ধরে যায়। এরপর তাৎক্ষণিক প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়।

সূত্র: তাসনিম নিউজ

আরআর 

মন্তব্য করুন