ইসরায়েলের বন্দর নগরী হাইফাতে হামলা, আহত একাধিক
ছবি: সংগৃহীত
০৩:২৮ এএম | ১৫ জুন, ২০২৫
<div style="text-align: justify; ">দখলদার ইসরায়েলের বন্দর নগরী হাইফা লক্ষ্য করে শনিবার (১৪ জুন) রা...
দখলদার ইসরায়েলের বন্দর নগরী হাইফা লক্ষ্য করে শনিবার (১৪ জুন) রাতে হামলা চালিয়েছে ইরান। অসমর্থিত সূত্র জানিয়েছে, হাইফার তেল পরিশোধনাগার লক্ষ্য করে মিসাইল ছোড়া হয়েছে। এই হামলায় অন্তত পাঁচজন আহত হয়েছেন।
সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, অনেক ইসরায়েলি আশ্রয়কেন্দ্রে অবস্থান নিয়েছেন। তবে অনেকে আবার বাইরেও ছিলেন। তাদের মধ্যে কয়েকজন হামলার মুহূর্তের ভিডিও ধারণ করেন। ওই সময় কয়েকজনকে বেশ আতঙ্কিত হয়ে পড়তে দেখা যায়।
মিসাইল হামলার জেরে হাইফার একটি জায়গায় আগুন ধরে গেছে। সেটি তেল পরিশোধনাগার বলে ধারণা করা হচ্ছে। ইরানের চৌকস বিপ্লবী গার্ড জানিয়েছে, দখলদার ইসরায়েল তাদের দেশের বিভিন্ন জায়গায় নতুন করে যেসব হামলা চালিয়েছে সেটির জবাব দিতে এ হামলা চালানো হয়েছে।
অপরদিকে ইসরায়েলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল জানিয়েছে, ইরানের নতুন হামলা পূর্ব হাইফার তামরা এলাকার দোতলা একটি ভবনে আঘাত হেনেছে। এতে এক নারী নিহত ও অন্তত ১৩ জন আহত হয়েছেন।
সূত্র: আলজাজিরা
আরআর