© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ট্রাম্পের কাছে সাহায্য চাইলেন নেতানিয়াহু

শেয়ার করুন:
ট্রাম্পের কাছে সাহায্য চাইলেন নেতানিয়াহু

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৪:০৪ এএম | ১৫ জুন, ২০২৫

<div style="text-align: justify; ">যুক্তরাষ্ট্রের কাছে সহায়তার আর্তি জা‌নি‌য়ে আ‌রেক‌টি ভি‌ডিও

যুক্তরাষ্ট্রের কাছে সহায়তার আর্তি জা‌নি‌য়ে আ‌রেক‌টি ভি‌ডিও বার্তা দি‌য়ে‌ছেন ইসরা‌য়ে‌লের প্রধানমন্ত্রী বেঞ্জা‌মিন নেতা‌নিয়াহু। ডোনাল্ড ট্রা‌ম্পের জন্ম‌দি‌নে মা‌র্কিনি‌দের উ‌দ্দে‌শে এবার ইং‌রে‌জি‌তে বার্তা দি‌য়ে‌ছেন তি‌নি। ভি‌ডি‌ও‌তে নেতা‌নিয়াহু ব‌লে‌ছেন, “মধ্যপ্রাচ্যে স্বৈরাচারী ইরানি শাসক‌গোষ্ঠীর বিরু‌দ্ধে লড়াই করছে ইসরা‌য়েল।”

মা‌র্কিনি‌দের উদ্দেশে নেতা‌নিয়াহু ব‌লে‌ন, “আমাদের যারা শত্রু, তারা আপনাদেরও শত্রু। আমরা এমন এক হুমকির মোকাবিলা কর‌ছি, যা আমাদের সবাইকে এখন কিংবা বা প‌রে বিপদের মুখে ফেলবে।”

তিনি বলেন, “যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, আমেরিকান জনগণ এবং বিশ্বের আরও অনেকের স্পষ্ট সমর্থনে ইরা‌নের বিরু‌দ্ধে এই পদক্ষেপ নিচ্ছে ইসরায়েল।”

এদিকে দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু একটি বাঙ্কারে অবস্থান করছেন। সেখানে তিনি ইসরায়েলি উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে পরবর্তী করণীয় নিয়ে আলোচনা করছেন।

যুক্তরাষ্ট্র ইরান ও ইসরায়েলের এ সংঘাতে এখনো সরাসরি জড়িত হয়নি। তবে নেতানিয়াহুর বক্তব্যের মাধ্যমে স্পষ্ট হয়েছে, তিনি চান তাদের সঙ্গে ইরানের বিরুদ্ধে লড়াইয়ে মার্কিনিরা সামিল হোক।

আরআর

মন্তব্য করুন