© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

এবার তেহরানের নিকটবর্তী তেল ডিপোতে হামলা করল ইসরায়েল

শেয়ার করুন:
এবার তেহরানের নিকটবর্তী তেল ডিপোতে হামলা করল ইসরায়েল

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৪:২০ এএম | ১৫ জুন, ২০২৫

<div style="text-align: justify; ">পাল্টাপাল্টি সংঘাতে জড়িয়েছে চিরশত্রু ইরান ও ইসরায়েল। রোববার (...

পাল্টাপাল্টি সংঘাতে জড়িয়েছে চিরশত্রু ইরান ও ইসরায়েল। রোববার (১৫ জুন) রাতে ইরানের প্রতিশোধমূলক অভিযানের মধ্যেই তেহরানের নিকটবর্তী একটি তেল ডিপোতে হামলা চালিয়েছে ইসরায়েল।

আল জাজিরার খবরে বলা হয়েছে, দখলদাররা কিছুক্ষণ আগে জানিয়েছে, তারা ইরানের ওপর নতুন করে আক্রমণ শুরু করেছে এবং তেহরানের উত্তর-পশ্চিমে শাহরান তেল ডিপো তাদের হামলায় লক্ষ্যবস্তু হয়েছে।

ইরানের গণমাধ্যমও এ তথ্য নিশ্চিত করেছে। ইরানি মিডিয়া বলেছে, ইসরায়েলি বিমান বাহিনী কিছুক্ষণ আগে বোমা হামলা চালিয়েছে তেহরানের কাছে শাহরান তেল ডিপোতে।

ইরানের তেল মন্ত্রণালয় ইসরায়েলি হামলার বিষয়টি নিশ্চিত করে বলেছে, ‘পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।’ তেল মন্ত্রণালয়ের শানা সংবাদ সংস্থা দাবি করেছে ‘লক্ষ্যবস্তু করা ট্যাঙ্কে জ্বালানির পরিমাণ বেশি ছিল না এবং সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে পরিস্থিতি।’

তবে ইরানের তেল মন্ত্রণালয় তেহরানের দুটি তেল ডিপোতে ইসরায়েলি হামলার বিষয়টি নিশ্চিত করেছে বলে জানিয়েছে ইসরায়েলি গণমাধ্যম।এগুলো হলো- তেহরানের উত্তর-পশ্চিমে অবস্থিত শাহরানের তেল ডিপো এবং শহরের দক্ষিণে অবস্থিত।

এর আগে, বুশেহরের কাছে একটি গ্যাসক্ষেত্র এবং আবাদানে তেল শোধনাগারে ইসরায়েলি আক্রমণের খবর প্রকাশ করেছিল ইরানি গণমাধ্যম।

সূত্র: আল জাজিরা ও টাইমস অব ইসরায়েল

আরআর 

মন্তব্য করুন