© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

খামেনিকে হত্যার চেষ্টা চালাতে পারে ইসরায়েল

শেয়ার করুন:
খামেনিকে হত্যার চেষ্টা চালাতে পারে ইসরায়েল

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৫:৫১ এএম | ১৫ জুন, ২০২৫

<div style="text-align: justify; ">ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যার চ

ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যার চেষ্টা চালাতে পারে ইসরায়েল। দখলদারদের এক কর্মকর্তা মার্কিন সংবাদমাধ্যম ওয়ালস্ট্রিট জার্নালকে জানিয়েছেন, তারা এই সম্ভাবনা উড়িয়ে দিচ্ছেন না।

ইসরায়েলি সংবাদমাধ্যম চ্যানেল-১২ এর অমিত সিগাল একটি রাজনৈতিক সূত্রের বরাতে একই তথ্য জানিয়েছেন। সূত্রটি বলেছেন, “আলী খামেনিকে গুপ্তহত্যার সম্ভাবনাকে উড়িয়ে দিচ্ছে না ইসরায়েল। তবে এটি অনেক কিছুর ওপর নির্ভর করে।”

ইসরায়েলি ওই সূত্রটি ওয়ালস্ট্রিট জার্নালকে জানিয়েছেন, ইরানের বিরুদ্ধে তারা যুদ্ধ শুরু করেছেন। যুদ্ধটি দুটি উপায়ে শেষ হতে পারে। এক, ইরান স্বেচ্ছায় তাদের পারমাণবিক কার্যক্রম বাদ দেবে। দ্বিতীয়, ইসরায়েল এমন পরিস্থিতির সৃষ্টি করবে যেখানে ইরান আর তাদের পারমাণবিক কার্যক্রম পুনর্গঠন করতে পারবে না।

গত শুক্রবার ইরানে আকস্মিক হামলা চালায় দখলদার ইসরায়েল। ওইদিন দেশটির সশস্ত্র বাহিনীর প্রধান, ইসলামিক বিপ্লবী গার্ডের প্রধান ও বিমানবাহিনীর প্রধানসহ একাধিক জ্যেষ্ঠ সামরিক কমান্ডারদের হত্যা করে তারা। এছাড়া ৯ পরমাণু বিজ্ঞানী দখলদারদের হত্যাকাণ্ডের শিকার হয়।

সূত্র: ওয়ালস্ট্রিট জার্নাল

আরআর

মন্তব্য করুন