© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ইরান-ইসরায়েল উত্তেজনার মধ্যেই সৌদি যুবরাজকে ফোন!

শেয়ার করুন:
ইরান-ইসরায়েল উত্তেজনার মধ্যেই সৌদি যুবরাজকে ফোন!

ছবি: সংগৃহীত

তাহমিনা তাশরিফ
১০:৩৯ এএম | ১৫ জুন, ২০২৫

<div><span style="">ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানকে ফোন করেছেন মাসুদ পেজেশকিয়ান। ...

ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানকে ফোন করেছেন মাসুদ পেজেশকিয়ান। ইরান-ইসরায়েল ভয়াবহ সংঘাতের মধ্যেই সৌদি যুবরাজকে ফোন করলেন ইরানের প্রেসিডেন্ট। এ সময় ইসরায়েলের হামলা-পাল্টা হামলাসহ সার্বিক পরিস্থিতি সৌদি যুবরাজকে অবহিত করেন তিনি।  

ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনার প্রতিবেদনে বলা হয়েছে, মাসুদ পেজেশকিয়ান সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানকে ফোন করে বলেন, ‘আমি প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেয়ার পর থেকে এই অঞ্চলে শান্তি, স্থিতিশীলতা এবং নিরাপত্তা জোরদার করার চেষ্টা করেছি। কিন্তু ইহুদিবাদী সরকার আমরা যেখানে কিছু অর্জন করতে চেয়েছিলাম প্রতিটি ক্ষেত্রে ব্যাঘাত ও নাশকতা সৃষ্টি করেছে।’

অবশ্য জবাবে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান মাসুদ পেজেশকিয়ানকে কি বলেছেন সেই বিষয়ে কোনো তথ্য উল্লেখ করেনি সংবাদমাধ্যমটি। ২০২৩ সালে ভঙ্গুর কূটনৈতিক সম্পর্ক নতুন করে চালু করার ঘোষণা দেয় ইরান ও সৌদি আরব। এর আগে দুই দেশের সম্পর্কে শীতলতা বিরাজ করছিল।

মন্তব্য করুন