© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ঊর্ধ্বতন ৪ পুলিশ কর্মকর্তার দায়িত্বে রদবদল

শেয়ার করুন:
ঊর্ধ্বতন ৪ পুলিশ কর্মকর্তার দায়িত্বে রদবদল

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০১:৫০ পিএম | ১৫ জুন, ২০২৫

পুলিশের অতিরিক্ত ডিআইজি পদমর্যাদার চার কর্মকর্তাকে বদলি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ।


আজ রবিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ ৪ অতিরিক্ত ডিআইজির বদলি সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে।


রাষ্ট্রপতির আদেশক্রমে এতে স্বাক্ষর করেছেন উপসচিব মাহবুবুর রহমান। জনস্বার্থে জারীকৃত এই আদেশ অবিলম্বে কার্যকর করা হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ আছে।

বদলি কর্মকর্তাদের মধ্যে ঢাকা আরআরএফের কমান্ড্যান্ট (অতিরিক্ত ডিআইজি) আলি আকবর খান, চট্টগ্রাম ৯ এপিবিএনের অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) মোহাম্মদ শামসুল হক, ঢাকা এপিবিএনের অতিরিক্ত ডিআইজি মো. নজরুল ইসলামকে সিআইডির অতিরিক্ত ডিআইজি হিসেবে বদলি করা হয়।

কেএন/টিএ

মন্তব্য করুন