খামেনির সাধারণ ক্ষমায় ১৭০৫ বন্দির মুক্তি
ছবি: সংগৃহীত
০২:২১ পিএম | ১৫ জুন, ২০২৫
<div><span style="">ইসলামী বিপ্লবের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি ঈদুল আজহা ও ঈ
ইসলামী বিপ্লবের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি ঈদুল আজহা ও ঈদুল গাদির উপলক্ষে ১,৭০৫ জন বন্দির সাজা মাফ বা হ্রাস করার অনুমোদন দিয়েছেন।
ইরানের বিচার বিভাগের প্রধান গোলাম হোসেইন মোহসেনি-এজেইয়ের প্রস্তাবের পরিপ্রেক্ষিতে এই সাধারণ ক্ষমা ও সাজা হ্রাস করা হয়।
ইরানের সংবিধানের ১১০ অনুচ্ছেদের ১১ নম্বর ধারার অধীনে সর্বোচ্চ নেতার এই ক্ষমতা রয়েছে যে, তিনি বিচার বিভাগের প্রধানের প্রস্তাবের ভিত্তিতে বন্দিদের সাজা মাফ বা হ্রাস করতে পারেন।
ঈদুল আজহা (কুরবানির ঈদ) এবং ঈদুল গাদির ইরানে পালিত গুরুত্বপূর্ণ ইসলামী উৎসব, যার উপলক্ষে এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।
এফপি/টিএ