হামলা অব্যাহত থাকলে কোনো পারমাণবিক আলোচনা হবে না : পেজেশকিয়ান
ছবি: সংগৃহীত
০৩:১৯ পিএম | ১৫ জুন, ২০২৫
<div style="text-align: justify; ">ইসরায়েলের হামলা অব্যাহত থাকলে কোনো ধরনের পারমাণবিক আলোচনা হ
ইসরায়েলের হামলা অব্যাহত থাকলে কোনো ধরনের পারমাণবিক আলোচনা হবে না বলে জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোঁকে এ কথা জানিয়েছেন তিনি।
বিবিসির খবরে বলা হয়, ম্যাখোঁ ইরানের প্রেসিডেন্টকে উত্তেজনা এড়াতে সর্বোচ্চ সংযম প্রদর্শনের আহ্বান জানান। একইসঙ্গে যত তাড়াতাড়ি সম্ভব ইরানকে পারমাণবিক আলোচনার টেবিলে ফিরে আসার আহ্বান জানান।
এফপি/টিএ