© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

বর্ডার ২: সোনম বাজওয়া ও দিলজিতের জুটি মাতাবে নতুন গল্প

শেয়ার করুন:
বর্ডার ২: সোনম বাজওয়া ও দিলজিতের জুটি মাতাবে নতুন গল্প

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৩:৫০ পিএম | ১৫ জুন, ২০২৫
১৯৯৭ সালের কালজয়ী যুদ্ধনাটক বর্ডার-এর গল্প নতুন করে ফিরিয়ে আনতে তৈরি হচ্ছে অফিসিয়াল সিক্যুয়েল বর্ডার ২। শুরু হয়ে গেছে শুটিং, আর নতুন অধ্যায়ে যুক্ত হচ্ছেন পাঞ্জাবি সুপারস্টার সোনম বাজওয়া। তিনি থাকছেন দিলজিত দোসাঞ্জের বিপরীতে, যা ইতিমধ্যেই ভক্তদের মধ্যে উত্তেজনা ছড়িয়েছে।

অনুরাগ সিং-এর পরিচালনায়, জেপি দত্তা, নিধি দত্তা ও টি-সিরিজের প্রযোজনায় নির্মিত হচ্ছে এই ছবিটি। প্রথম ছবির মতোই দেশপ্রেম আর যুদ্ধের আবেগ এবারও দর্শকদের ছুঁয়ে যাবে বলে আশা নির্মাতাদের।

কাস্টিংয়েও চমক রয়েছে—সানি দেওল, বরুণ ধাওয়ান, আহান শেঠি ও দিলজিতের সঙ্গে থাকছেন সোনম বাজওয়া। বরুণের বিপরীতে আরেকজন শীর্ষ নায়িকা থাকবেন, যাকে নিয়ে শিগগিরই ঘোষণা আসবে।

পিংকভিলার এক প্রতিবেদনে বলা হয়েছে, সাহসী এক পাঞ্জাবি মেয়ের চরিত্রে অভিনয় করবেন সোনম, যার গল্প দিলজিতের চরিত্রের সঙ্গে আবেগঘনভাবে জড়িয়ে থাকবে। দর্শকপ্রিয় দিলজিত-সোনম জুটির রোমান্স হবে ছবির অন্যতম হাইলাইট।

ইতিমধ্যে পুনেতে শুরু হয়ে গেছে দিলজিতের অংশের শুটিং। জুনের শেষেই সোনমের শিডিউল শুরু হবে। পুরো শুটিং চলবে আগস্ট পর্যন্ত। আর টার্গেট রিলিজ রাখা হয়েছে ২০২৬ সালের প্রজাতন্ত্র দিবসে।

হোন্সলা রাখ, সর্দার জি, শাদা, সুপার সিং-এর মতো একাধিক হিটের পর আবারও বড়পর্দায় ফিরছে দিলজিত-সোনমের কেমিস্ট্রি। যুদ্ধ, প্রেম আর আত্মত্যাগ—এই তিন স্তম্ভেই দাঁড়িয়ে ভারতের অন্যতম জনপ্রিয় ওয়ার ফ্র্যাঞ্চাইজির নতুন অধ্যায় বর্ডার ২।

এখন অপেক্ষা ২৬ জানুয়ারি ২০২৬—যেদিন প্রেক্ষাগৃহে গর্জে উঠবে দেশের নতুন বীরত্বগাথা!   

এফপি/টিএ

মন্তব্য করুন