© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

মির্জা ফখরুলের গাড়িবহরে হামলার অভিযোগ

শেয়ার করুন:
মির্জা ফখরুলের গাড়িবহরে হামলার অভিযোগ
own-reporter
০২:০১ পিএম | ১১ ডিসেম্বর, ২০১৮

ঠাকুরগাঁও সদর উপজেলায় নিবার্চনী প্রচারণার সময় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের গাড়িবহরে হামলার অভিযোগ উঠেছে। এতে বেশ কিছু গাড়ি ভাংচুর করা হয়।

মঙ্গলবার উপজেলার বেগুনবাড়ি ইউনিয়নের বানারহাট এলাকায় এ হামলার ঘটনা ঘটে বলে জানিয়েছেন বিএনপি চেয়ারপাসরনের প্রেস উইং সদস্য শায়রুল কবীর খান।

মির্জা ফখরুল নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে মঙ্গলবার ঠাকুরগাঁওয়ে গণসংযোগ করছেন। তিনি একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঠাকুরগাঁও-১ ও বগুড়া-৬ আসন থেকে নির্বাচন করছেন।

এর আগে সোমবার বিকেলে গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে মঙ্গলবার ঠাকুরগাঁওয়ে ভোটের প্রচারে অংশ নেয়ার কথা জানিয়েছিলেন তিনি।

সোমবার প্রতীক বরাদ্দ দেয়ার পর থেকে সব প্রার্থী ও তার সমর্থকরা নির্বাচনী প্রচারণা অংশ নিতে পারছেন। নির্বাচন কমিশনের (ইসি) পুনঃতফসিল অনুযায়ী ৩০ ডিসেম্বর জাতীয় সংসদের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

 

টাইমস/এইচইউ

মন্তব্য করুন