© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

গাবতলীতে সেনাবাহিনীর অভিযানে দেড় লক্ষ টাকা ফেরত পেল যাত্রীরা

শেয়ার করুন:
গাবতলীতে সেনাবাহিনীর অভিযানে দেড় লক্ষ টাকা ফেরত পেল যাত্রীরা

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৫:৪৮ পিএম | ১৫ জুন, ২০২৫

<div style="text-align: justify; "><span>সেনাবাহিনীর একটি বিশেষ অভিযানে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযো

সেনাবাহিনীর একটি বিশেষ অভিযানে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে বেশ কয়েকটি পরিবহনে জরিমানা করা হয়েছে। রোববার (১৫ জুন) রাজধানীর গাবতলীতে এ অভিযান পরিচালনা করা হয়। 

এ সময় যাত্রীদের কাছ থেকে অবৈধভাবে আদায় করা রোজিনা পরিবহনের যাত্রীদের ৩৯ হাজার টাকা এবং শ্যামলী পরিবহনের যাত্রীদের ২৬ হাজার টাকাসহ মোট ১ লক্ষ ২৭ হাজার ৪০০ টাকা তাৎক্ষণিকভাবে ফেরত দেওয়া হয়েছে। 

এছাড়াও বৈধ কাগজপত্র না থাকায় আহাদ এন্টারপ্রাইজের একটি এসি বাস ডাম্পিংয়ে পাঠানো হয়েছে। বাসটি আওয়ামী লীগের সাবেক এমপি শাহজাহান খানের বলে প্রাথমিকভাবে জানা গেছে। 

ঈদযাত্রা শুরুর প্রাক্কালে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের অসংখ্য অভিযোগের পরিপ্রেক্ষিতে এই অভিযান পরিচালিত হয়।

অভিযানে দেখা যায়, নির্ধারিত ভাড়ার চেয়ে অনেক বেশি টাকা আদায় করা হচ্ছে, বিশেষ করে দূরপাল্লার রুটে।

অভিযানের দায়িত্বে থাকা সেনা কর্মকর্তা ক্যাপ্টেন ফাহিম জানান, "আমরা সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে এই অভিযান চালিয়েছি। যাত্রীদের হয়রানি বন্ধ করাই আমাদের প্রধান লক্ষ্য। যারা অন্যায়ভাবে অতিরিক্ত ভাড়া আদায় করে সাধারণ মানুষকে জিম্মি করছে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।"

ভবিষ্যতে যাতে কোনো পরিবহন অতিরিক্ত ভাড়া আদায় করতে না পারে, সে বিষয়ে কঠোর নজরদারি থাকবে বলে সেনাবাহিনী জানিয়েছে।

যাত্রীরা সেনাবাহিনীর এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। একজন ভুক্তভোগী যাত্রী বলেন, "ঈদের সময় এমনিতেই অনেক খরচ হয়, তার ওপর যদি এভাবে অতিরিক্ত ভাড়া গুনতে হয়, তাহলে আমাদের মতো সাধারণ মানুষের জন্য খুবই কষ্টকর হয়ে যায়। সেনাবাহিনীর এই পদক্ষেপে আমরা সত্যিই উপকৃত হয়েছি।"

উল্লেখ্য, সরকার নির্ধারিত ভাড়ার তালিকা প্রতিটি বাস কাউন্টার ও বাসের ভেতরে প্রদর্শনের নির্দেশ থাকলেও, অনেক পরিবহন সংস্থা তা মানছে না বলে অভিযোগ রয়েছে। এই অভিযান ঈদযাত্রা নির্বিঘ্ন করতে এবং যাত্রীদের হয়রানি রোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করছেন সাধারণ যাত্রীরা।

আরএম/টিএ 




মন্তব্য করুন