এ বছর কোরবানিতে দেশীয় খামারিদের অনেক বেশি গরু বিক্রি হয়েছে : ফরিদা আখতার
ছবি: সংগৃহীত
০৬:২০ পিএম | ১৫ জুন, ২০২৫
<div style="text-align: justify;"><span style="">এ বছর কোরবানিতে দেশীয় খামারিদের অনেক বেশি গরু বিক্রি হয়ে
এ বছর কোরবানিতে দেশীয় খামারিদের অনেক বেশি গরু বিক্রি হয়েছে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার। মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে ঈদ-পরবর্তী শুভেচ্ছা বিনিময়কালে তিনি এসব কথা বলেন।
ফরিদা আখতার বলেন, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়, বিশেষ করে প্রাণিসম্পদ অধিদপ্তর সারা বছর বিভিন্ন বিষয়ে খামারিদের সহযোগিতা ও সচেতনতা বৃদ্ধিতে কাজ করে যাচ্ছে। ফলে এবছর পশু আমদানি করা হয়নি।
গবাদিপশুর চামড়ার সংগ্রহ ও সংরক্ষণের ক্ষেত্রে সরকারের পক্ষ থেকে যেসব পদক্ষেপ নেওয়া হয়েছিল, সেগুলো সঠিক ও যৌক্তিক। তিনি আরও বলেন, এতিমখানা ও মাদ্রাসা কোরবানির পশুর চামড়া সংগ্রহ করেছে।
বিনামূল্যে লবণ সরবরাহ করা হলেও পশুর চামড়া সংরক্ষণে অভিজ্ঞতা না থাকার ফলে কিছুটা সমস্যা হয়েছে। চামড়ার দাম কাঙ্ক্ষিত মাত্রায় না থাকলেও পূর্বের যেকোনো বছরের চেয়ে তুলনামূলকভাবে ভালো ছিল বলে মন্তব্য করেন তিনি।
উপদেষ্টা মন্ত্রণালয়ের অধীন দপ্তর-সংস্থাসমূহকে গতিশীল ও যুগোপযোগী করার জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রতি আহ্বান জানান। শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে মন্ত্রণালয়ের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আরএম/টিএ