© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

টিউলিপ সিদ্দিককে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে দুদক

শেয়ার করুন:
টিউলিপ সিদ্দিককে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে দুদক

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৬:৪৩ পিএম | ১৫ জুন, ২০২৫

<div><div style="text-align: justify; ">যুক্তরাজ্যের ক্ষমতাসীন লেবার পার্টির সংসদ সদস্য (এমপি) টিউল

যুক্তরাজ্যের ক্ষমতাসীন লেবার পার্টির সংসদ সদস্য (এমপি) টিউলিপ সিদ্দিককে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

ক্ষমতার অপব্যবহার ও অবৈধ সুবিধা গ্রহণের অভিযোগে তাকে আগামী ২২ জুন সকাল ১০টায় রাজধানীর সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে হাজির হতে বলা হয়েছে।

দুদকের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা সূত্রে এ তথ্য জানা গেছে।

অভিযোগে বলা হয়েছে, কোনো টাকা পরিশোধ না করেই অবৈধ পারিতোষিক হিসেবে ইস্টার্নের কাছ থেকে ফ্ল্যাট (নং বি/২০১, বাড়ি নং ৫৩ ও ৫বি \[পুরাতন], বর্তমানে ১১৫, ১১বি \[নতুন], রোড নং ৭১, গুলশান, ঢাকা-১২১২) দখলে নেন তিনি।

পরে সেটি রেজিস্ট্রির মাধ্যমে খতিয়ানভুক্ত করে নেন বা করাতে সহায়তা করেন—এমন অভিযোগে তাকে তলব করা হয়েছে।

আরএম/টিএ 

মন্তব্য করুন