© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ব্রিটেনের কোর্টে ভুয়া পরিচয় ব্যবহার করেছেন খোকন : জাওয়াদ নির্ঝর

শেয়ার করুন:
ব্রিটেনের কোর্টে ভুয়া পরিচয় ব্যবহার করেছেন খোকন : জাওয়াদ নির্ঝর

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৮:৫৯ পিএম | ১৫ জুন, ২০২৫

<div><div style="text-align: justify; ">শেখ হাসিনার সাবেক ডেপুটি প্রেস সেক্রেটারি আশরাফুল আলম খোকন

শেখ হাসিনার সাবেক ডেপুটি প্রেস সেক্রেটারি আশরাফুল আলম খোকন নিজেকে চ্যানেল আইয়ের প্ল্যানিং, ক্রিয়েটিভ অ্যান্ড মার্কেটিং অ্যাডভাইজার দাবি করে ব্রিটেনের হাইকোর্টে একটি লেটার জমা দিয়েছেন বলে জানা গেছে।

নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে এ তথ্য জানান সাংবাদিক জাওয়াদ নির্ঝর।

জাওয়াদ নির্ঝর তার পোস্টে জানান, আশরাফুল আলম খোকন দাবি করেছেন, করোনার সময়ের বিজ্ঞাপন বিল বকেয়ার কারণে চ্যানেল আই তাকে পাওনা পরিশোধ করতে পারছে না। সে কারণে তিনি লিগ্যাল ফি পরিশোধ করতে পারছেন না।

জাওয়াদ নির্ঝর আরো জানান, চ্যানেল আইয়ের ফাউন্ডার পরিচালক এবং বার্তাপ্রধান শাইখ সিরাজ জানিয়েছেন, তাদের কোনো অ্যাডভাইজারই নেই। খোকন তাদের অ্যাডভাইজার নন। চ্যানেল আইয়ের সাবেক কর্মী খোকন বহু বছর আগে চাকরি ছেড়েছেন!

তিনি জানান, খোকন আগে ক্যামেরা ইউনিট ছাড়া মাইক্রোফোন পকেটে নিয়ে ঘুরে বেড়াতেন। এ কারণে তার নাম ছিল ডান্ডি খোকন।

সেই ডান্ডি খোকন এখন ব্রিটেনে কোর্টে তার সাবেক কর্মস্থল চ্যানেল আইয়ের ভুয়া পরিচয় ব্যবহার করছেন।


পিএ/টিএ  

মন্তব্য করুন