© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

বিএসএফ’র আটককৃত বাংলাদেশি গরু ছাড়িয়ে আনল বিজিবি

শেয়ার করুন:
বিএসএফ’র আটককৃত বাংলাদেশি গরু ছাড়িয়ে আনল বিজিবি

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৯:০৫ পিএম | ১৫ জুন, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া সীমান্তে ঘাস খেতে খেতে ভারত সীমান্ত যাওয়ার অপরাধে ১০টি গরু আটক করে বিএসএফ। আজ রোববার (১৫ জুন) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার কালিকাপুর সীমান্তের এ ঘটনা ঘটে।

বিজিবি সূত্রে জানা গেছে, আখাউড়া উপজেলার দক্ষিণ ইউনিয়নের সীমান্তঘেষা কালিকাপুর গ্রামের বাসিন্দারা বাংলাদেশ অংশে মাঠে গরু-ছাগল চরান। আজ সকালে স্থানীয় কৃষকরা মাঠে গরু নিয়ে গেলে ঘাস খেতে খেতে কয়েকটি গরু মাঠে থাকা সীমান্ত পিলার ক্রস করে ভারত অংশের জমিতে চলে যায়। এ সময় সীমান্ত টহলরত বিএসএফ জওয়ানরা গরুগুলো আটক করে।

পরে বেলা সাড়ে ১১টার গরুগুলো ফেরত নিয়ে আসে বিজিবি।

বিজিবি ৬০ ব্যাটালিয়নের আখাউড়া ক্যাম্প কমান্ডার মো. নূরুল আমীন বলেন, মাঠে গরু ঘাস খেতে খেতে সীমান্ত পিলার পার হওয়ায় বিজিবিকে খবর দেয়া হয়। পরে বুঝিয়ে বলার পর গরুগুলো ফেরত দেয় বিএসএফ।

উল্লেখ্য, সম্প্রতি বিএসএফের কড়া হুঁশিয়ারি ছিল মাঠে চরানো গবাদি পশু যেন সীমান্ত পিলার অতিক্রম করে ভারতের অংশে না যায়। এ নিয়ে এলাকায় মাইকিং করে স্থানীয় কৃষকদের সতর্কও করা হয়।

আরএম/টিএ   

মন্তব্য করুন