© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

আওয়ামী লীগের পতন না হলে হজ্ব করার স্বপ্ন পূরণ হতো না : মাওলানা আব্দুল হাকিম

শেয়ার করুন:
আওয়ামী লীগের পতন না হলে হজ্ব করার স্বপ্ন পূরণ হতো না : মাওলানা আব্দুল হাকিম

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৯:২১ পিএম | ১৫ জুন, ২০২৫

<div style="text-align: justify;"><span style="">আওয়ামী লীগের পতন না হলে হজ্ব করার স্বপ্ন পূরণ হতো না বলে ম

আওয়ামী লীগের পতন না হলে হজ্ব করার স্বপ্ন পূরণ হতো না বলে মন্তব্য করেছেন ঠাকুরগাঁও-২ আসনের জামায়াতের প্রার্থী ও জেলা জামায়াতের সাবেক আমির মাওলানা আব্দুল হাকিম।

তিনি অভিযোগ তুলে বলেন, দীর্ঘ ৫ বছর হজ্বে যাওয়া তো দূরের কথা, পাসপোর্ট পর্যন্ত করতে পারিনি। রাজনৈতিক ও প্রশাসনিক জটিলতার কারণে বারবার চেষ্টা করেও ব্যর্থ হয়েছি পাসপোর্ট করতে।

রোববার (১৫ জুন) সন্ধ্যায় বালিয়াডাঙ্গী উপজেলা পরিষদ অডিটরিয়াম হলরুমে উপজেলা ওলামা-ইমাম দায়িত্বশীল সমাবেশের প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। তিনি বলেন, পড়াশোনা করা অবস্থায় ছাত্রজীবন থেকেই হজ্বে যাওয়ার খুব আগ্রহ ছিল। বইপত্রে হাজিদের বিভিন্ন স্থানের বর্ণনা পড়ে আগ্রহ আরও বেড়ে গিয়েছিল। ২০২০ সালে চাকরি থেকে অবসর গ্রহণের পর একাধিকবার পাসপোর্ট করতে চেষ্টা করেছি। কিন্তু জামায়াতের রাজনীতি করার কারণে পাসপোর্ট পর্যন্ত করতে দেয়নি আওয়ামী লীগ সরকার।

তিনি জুলাই অভ্যুত্থানের অংশ নেওয়া সকল ছাত্র-জনতাকে ধন্যবাদ জানিয়ে বলেন, দেশে যদি ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগের পতন না হতো, তাহলে আমার হজ্বে যাওয়ার অনিশ্চয়তা কখনোই শেষ হতো না। এবার পাসপোর্ট বাড়িতে বসেই পেয়েছি। সফলভাবে হজ্ব করে বাড়িতে ফিরেছি। অন্তর্বর্তী সরকারসহ ছাত্র-জনতার প্রতি শুকরিয়া জ্ঞাপন করেন তিনি।

এর আগে উপজেলা ওলামা বিভাগের সভাপতি আব্দুল লতিবের সভাপতিত্বে এতে বক্তব্য দেন বালিয়াডাঙ্গী উপজেলা জামায়াতের আমির রফিকুল ইসলাম, জেলা ওলামা বিভাগের সভাপতি ফজলে রাব্বী মর্তুজা, উপজেলা জামায়াতের সেক্রেটারি শরিফুল ইসলাম, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাধারণ সম্পাদক খলিলুর রহমান, আমজানখোর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শেখ আইয়ুব আলী প্রমুখ।

টিকে/টিএ

মন্তব্য করুন