© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

যে কোনো সময় ইরান-ইয়েমেন থেকে সমন্বিত হামলা হতে পারে

শেয়ার করুন:
যে কোনো সময় ইরান-ইয়েমেন থেকে সমন্বিত হামলা হতে পারে

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৩:৪৬ এএম | ১৬ জুন, ২০২৫

<div>দখলদার ইসরায়েলকে লক্ষ্য করে যে কোনো সময় আবারও হামলা চালাতে পারে ইরান। এই

দখলদার ইসরায়েলকে লক্ষ্য করে যে কোনো সময় আবারও হামলা চালাতে পারে ইরান। এই সময় তাদের সঙ্গে সমন্বয় করতে পারে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা।

বাংলাদেশ সময় সোমবার (১৬ জুন) মধ্যরাতে ইসরায়েলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল জানিয়েছে, প্রতিরক্ষা বাহিনীর হোম ফ্রন্ট কমান্ড সব ইসরায়েলিকে বোমা শেল্টার ও নিরাপদ আশ্রয়কেন্দ্রের কাছে থাকতে বলেছে। তারা আশঙ্কা করছে, ইরান নতুন করে ফের হামলা চালাবে।

সংবাদমাধ্যমটি বলেছে, সাধারণ মানুষকে বোমা শেল্টারের কাছে থাকার সতর্কতা দেওয়ার অর্থ নয় যে ইরান ইতিমধ্যে মিসাইল ছুড়েছে। তবে অল্প সময়ের মধ্যে মিসাইলগুলো তারা ছুড়তে পারে।

অসমর্থিত একটি সূত্র জানিয়েছে, ইরানের এ হামলার সঙ্গে সমন্বয় করে হুতি বিদ্রোহীরাও ব্যালিস্টিক মিসাইল ছুড়তে পারে। যদিও বিষয়টি নিশ্চিত নয়।

এসএম    

মন্তব্য করুন