© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

সাত দিনেই মুখ থুবড়ে পড়ল কমল হাসানের ‘থাগ লাইফ’

শেয়ার করুন:
সাত দিনেই মুখ থুবড়ে পড়ল কমল হাসানের ‘থাগ লাইফ’

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৪:২০ এএম | ১৬ জুন, ২০২৫
সিনেমার নাম ‘থাগ লাইফ’। তাতে লুক, বাজেট আর প্রত্যাশার অভাব ছিল না। কারণ একটাই—৩৭ বছর পর একসঙ্গে ফিরেছেন দক্ষিণী দুই কিংবদন্তি, কমল হাসান ও মণি রত্নম। কিন্তু বাস্তবে যা ঘটল, তা অনেকটাই রূপকথার উল্টোচিত্র।

২০২৫ সালের অন্যতম ব্যয়বহুল ও বহুল প্রতীক্ষিত সিনেমা হিসেবে প্রচারিত এই ছবি মুক্তির এক সপ্তাহের মধ্যেই মুখ থুবড়ে পড়েছে। শুরুতে বক্স অফিসে কিছুটা আলোড়ন তুললেও পরে দিনে দিনে আয়ের হার এতটাই কমে গেছে যে মাল্টিপ্লেক্সগুলোতে শো বাতিল করতে বাধ্য হয়েছে কর্তৃপক্ষ।

প্রথম দিনেই আয় হয়েছিল ১৫ কোটির বেশি, কিন্তু দ্বিতীয় থেকে সপ্তম দিনে প্রতিদিন আয় কমতে কমতে এসে দাঁড়ায় মাত্র সোয়া কোটির ঘরে। সাত দিনে সর্বমোট আয় হয়েছে মাত্র ৪২ কোটির কিছু বেশি, যা ছবিটির বিশাল বাজেটের তুলনায় নগণ্য।









সমালোচকদের মতে, ‘নায়কান’-এর মত ঐতিহাসিক জুটির প্রত্যাবর্তনের ভারেই ছবিটি চাপা পড়ে গেছে। দর্শকদের সঙ্গে সংযোগ গড়তে পারেনি ছবির কাহিনি। ত্রিশা কৃষ্ণন ও সিলাম্বরাসনের মতো তারকাদের উপস্থিতিও ছবিটির দুর্বলতা ঢাকতে ব্যর্থ হয়েছে।

এখন ছবিটির নির্মাতারা শেষ আশার আলো খুঁজছেন ওটিটি প্ল্যাটফর্মে। আগামী চার সপ্তাহের মধ্যে এটি মুক্তি পেতে পারে একটি আন্তর্জাতিক স্ট্রিমিং সেবায়। তবে সেখানেও ছবিটি কেমন পারফর্ম করবে, তা নিয়ে রয়েছে সংশয়।

এসএম

মন্তব্য করুন