© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

গোয়েন্দা প্রধানের মৃত্যুর খবর নিশ্চিত করল ইরান

শেয়ার করুন:
গোয়েন্দা প্রধানের মৃত্যুর খবর নিশ্চিত করল ইরান

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৫:৩৭ এএম | ১৬ জুন, ২০২৫

<div>ইসরায়েলের হামলায় ইরানের সামরিক বাহিনী ইসলামি বিপ্লবী গার্ড কোরের (আইআ

ইসরায়েলের হামলায় ইরানের সামরিক বাহিনী ইসলামি বিপ্লবী গার্ড কোরের (আইআরজিসি) গোয়েন্দা ইউনিটের প্রধান মোহাম্মদ কাজেমি নিহত হয়েছেন। একই সঙ্গে তার সহকারী হাসান মোহাক্কেক এবং কমান্ডার মোহসেন বাকেরিও নিহত হয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছে আইআরজিসি। খবর টাইমস অব ইসরায়েল।

রোববার (১৫ জুন) ইসরায়েলি হামলায় কাজেমি নিহত হয়েছেন।

এর আগে ফক্স নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে মোহাম্মদ কাজেমি নিহতের বিষয়টি নিশ্চিত করেছিলেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।

তিনি বলেন, আমরা তাদের (ইরানের) প্রধান গোয়েন্দা কর্মকর্তা এবং তার সহকারীকে তেহরানে পেয়েছি।

এসএম    

মন্তব্য করুন