ক্লিনিকের বাইরে আলিয়া, তবে কি আবারও আসছে সুখবর!
ছবি: সংগৃহীত
০৯:৫৭ এএম | ১৬ জুন, ২০২৫
ফের মা হতে চলেছেন আলিয়া ভাট! নতুন করে ফের এই জল্পনা বি-টাউনে। ২০২২ সালের ১৪ এপ্রিল রণবীর কপূরের সঙ্গে গাঁটছড়া বেঁধেছিলেন আলিয়া। ঘরোয়া আসরেই বিয়ে সেরেছিলেন তারকা জুটি। সেই বছরই সুখবর দেন তাঁরা। ২০২২-এর নভেম্বর মাসে জন্ম হয় আলিয়া-রণবীরের কন্যা রাহা কপূরের। আড়াই বছর বয়স এখন তার। এর মধ্যেই কি আসছে দ্বিতীয় সন্তান? সেই জল্পনাই ফের ঘনীভূত হল।
কান চলচ্চিত্র উৎসবের শেষ দিনে লাল গালিচায় হেঁটেছিলেন আলিয়া। সেখান থেকেই জল্পনার শুরু। কান-এ ‘উইমেনস্ ওয়ার্থ’ অনুষ্ঠানে আরমানি-র সিকুইনড গাউন পরেছিলেন আলিয়া। গাউনের সঙ্গে মিলিয়ে মাথাতেও বেছে নিয়েছিলেন বিশেষ ধরনের অ্যাকসেসরি। কিন্তু এই পোশাকে নাকি ফুটে উঠেছিল আলিয়ার স্ফীতোদর। বার বার হাত দিয়ে উদর আড়াল করার চেষ্টাও করছিলেন অভিনেত্রী। বিষয়টি ঠিক চোখে পড়ে যায় অনুরাগীদের। আর এ বার আলিয়াকে দেখা গেল মুম্বাইয়ের বান্দ্রায় এক ক্লিনিকে।
এই দিন আলিয়ার পরনে ছিল ঢিলেঢালা প্যান্ট ও তার সঙ্গে ঢিলেঢালা সোয়েট শার্ট। মাথায় টুপি। খুব তাড়াহুড়োয় তাঁকে ক্লিনিক থেকে বেরিয়ে গাড়িতে উঠতে দেখা যায়। এ ভাবে আলিয়াকে দেখেই অনুরাগীদের অনুমান, দ্বিতীয় বার মা হতে চলেছেন অভিনেত্রী।
গত কয়েক দিন ধরেই আলিয়ার অন্তঃসত্ত্বা হওয়ার খবর নিয়ে জল্পনা চলছে। যদিও অভিনেত্রী এই নিয়ে এখনও কোনও মন্তব্য করেননি। কিছু দিন আগেই এক পডকাস্টে রাহার প্রসঙ্গে আলিয়া বলেছিলেন, তিনি ও রণবীর এক পুত্রের নামও বেছে রেখেছেন। তাই দুইয়ে দুইয়ে চার করছেন তারকা দম্পতির অনুরাগীরা।
এসএন