© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ঢাবিতে ছাত্রলীগের ঝটিকা মিছিল, ২টি ককটেল বিস্ফোরণ

শেয়ার করুন:
ঢাবিতে ছাত্রলীগের ঝটিকা মিছিল, ২টি ককটেল বিস্ফোরণ

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০১:১৭ পিএম | ১৬ জুন, ২০২৫

<div style="text-align: justify; ">ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শেখ মুজিবুর রহমান হলের পকেট গেটের

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শেখ মুজিবুর রহমান হলের পকেট গেটের সামনে ২টি ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে ছাত্রলীগের নেতাকর্মীরা। এসময় কাটাবন থেকে শাহবাগ সড়কে তাদের ঝটিকা মিছিল করতে দেখা গেছে।

হলের শিক্ষার্থীরা জানায় সোমবার (১৬ জুন) সকাল ৬টায় এ ঘটনা ঘটে। এসময় মিছিলে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা জয় বাংলা ও শেখ হাসিনার নামে স্লোগান দিতে থাকেন।

নাম প্রকাশে অনিচ্ছুক শেখ মুজিব হলের এক শিক্ষার্থী বলেন, ঘুম ভাঙলো জয় বাংলা ও শেখ হাসিনা স্লোগান শুনে। তখন ভোর ৫টা ৫০ মিনিট স্লোগান শুনে বারান্দায় গিয়ে দেখি পরিবাগ মোড়ে ১৫ জনের মতো। পরে তারা যে যার যার মতো একেক জন, একেক রাস্তা দিয়ে চলে যাচ্ছে। এ সময় শেখ মুজিবুর রহমান হলের পকেট গেটের সামনের রাস্তায় দুইটা ককটেল ফাটায় তারা।

তিনি শঙ্কা প্রকাশ করে বলেন, এইজন্যই কি এতো আন্দোলন-সংগ্রাম করা হয়েছিল? যাতে নিষিদ্ধ ছাত্রলীগ ও আওয়ামী সন্ত্রাসীরা পুনরায় সংঘটিত হয়ে এভাবে সন্ত্রাসী কার্যক্রম করতে পারে?

অপর এক ঢাবি শিক্ষার্থী মোহাম্মদ আশরাফুল ইসলাম বলেন, মুজিব হলের পকেট গেটে জয় বাংলা স্লোগান দিয়ে দুটি ককটেল বিস্ফোরণ করা হয়েছে সকাল ৬টার দিকে। আবার একই দিনে কাজী মোতাহার হোসেন ভবনের সামনে ৬টি ককটেল উদ্ধার করা হয়েছে। নিরাপত্তা কোথায় ক্যাম্পাসের? আজকে পকেট গেটে ককটেল মেরেছে। কালকে হলে হলে বোমা হামলা করবে না এইটার নিশ্চয়তা কি? প্রশাসনের নাকের তলা দিয়ে ক্যাম্পাসের ভেতর ককটেল রেখে যায় প্রশাসন কিছু জানে না।

আরআর/এসএন

মন্তব্য করুন