© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

কানাডায় অ্যাপারেলস টেক্সটাইল সোর্সিং মেলা আগস্টে

শেয়ার করুন:
কানাডায় অ্যাপারেলস টেক্সটাইল সোর্সিং মেলা আগস্টে
own-reporter
০৮:৪৭ পিএম | ২৬ জুলাই, ২০১৯

কানাডার ইন্টারন্যাশনাল সেন্টার ইন টরোন্টতে ‘অ্যাপারেলস টেক্সটাইল সোর্সিং কানাডা (এটিএসসি)’ শীর্ষক অ্যাপারেলস সোর্সিং এক্সিবিশন মেলা ১৯ আগস্ট শুরু হচ্ছে। মেলা চলবে ২২ আগস্ট পর্যন্ত।

কানাডার ইন্টারন্যাশনাল সেন্টার ইন টরোন্টতে ‘অ্যাপারেলস টেক্সটাইল সোর্সিং কানাডা (এটিএসসি)’ শীর্ষক অ্যাপারেলস সোর্সিং এক্সিবিশন মেলা ১৯ আগস্ট শুরু হচ্ছে। মেলা চলবে ২২ আগস্ট পর্যন্ত।

রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) উপপরিচালক আবু মুখলেস আলমগীর হোসেন বলেন, অন্যান্য দেশের মত বাংলাদেশের ব্যবসায়ীরা কানাডার বাজারে বাংলাদেশের পণ্য উন্নয়নে এই বাণিজ্য প্রদর্শনীতে অংশ নিচ্ছে।

প্রদর্শনীতে বাংলাদেশ থেকে ১০টি ফেব্রিকস, গার্মেন্টস এবং হোম টেক্সটাইল উৎপাদনকারী প্রতিষ্ঠান অংশ নিবে।

অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলো হলো- ভেগা নিটেক্স লিমিটেড, এমএএম বাংলাদেশ, এফএনএফ ট্রেন্ড ফ্যাশন লিমিটেড, ফোর আর অ্যাপারেলস, হ্যান্ড টাচ, আরএন নিট টেক্স লিমিটেড, ডিকে টেক্সটাইল লিমিটেড, ডিএসএল সুয়েটার লিমিটেড, মেসকো ইন্ডাস্ট্রিজ এবং পঞ্চ নিটেড ক্রিয়েশন লিমিটেড।

অ্যাপারেলস টেক্সটাইল সোর্সিং আন্তর্জাতিক পোশাক, টেক্সটাইল, ফ্যাশন ও ফেব্রিক নির্মাতা এবং নেতৃবৃন্দের অন্যতম গন্তব্য। বিশ্বের শত শত এপারেলস্, টেক্সটাইল, ফ্যাশন ও ফেব্রিকস নির্মাতা প্রতিষ্ঠান প্রদর্শনীতে সরাসরি পণ্য সামগ্রী দেখতে মিলিত হন।

প্রদর্শনীর অন্যতম বৈশিষ্ট্য হলো বিশ্বের শীর্ষ ফ্যাশন, আন্তর্জাতিক বাণিজ্য, সোর্সিং, লজিস্টিক, বাজারজাতকরণ এবং অন্যান্য বিষয়ের ওপর আয়োজিত বিভিন্ন কর্মশালা ও সেমিনার।

 

টাইমস/এএইচ/এসআই

মন্তব্য করুন